Country

1 hour ago

Udhampur Encounter: ফের সাফল্য সুরক্ষা বাহিনীর, জম্মু ও কাশ্মীরের উধমপুরে সংঘর্ষে নিহত দুই জঙ্গি

Two Militants Killed in Counter-Terror Operation in Udhampur
Two Militants Killed in Counter-Terror Operation in Udhampur

 

উধমপুর, ১৭ সেপ্টেম্বর : সন্ত্রাস দমন অভিযানে জম্মু ও কাশ্মীরে ফের সাফল্য পেল সুরক্ষা বাহিনী। জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলায় সুরক্ষা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছে। বুধবার গভীর রাতে উধমপুরের সোহান এলাকায় জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই শুরু হয়। তাতেই মৃত্যু হয় দুই জঙ্গির। নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হয়নি।

বৃহস্পতিবার সকালে সেনাবাহিনী জানিয়েছে, উধমপুরের পাহাড়ি জঙ্গলে জঙ্গিদের গতিবিধির খবর পেয়ে নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করে। বুধবার বেশি রাতে শুরু হয় অভিযান। সেনাবাহিনীর রাষ্ট্রীয় রাইফেল্স, প্যারা (স্পেশাল ফোর্স) এবং জম্মু ও কাশ্মীর পুলিশ যৌথ ভাবে ওই অভিযান চালায়। জঙ্গলে জওয়ানদের দেখেই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা গুলি চালান জওয়ানেরা। দীর্ঘ সময় ধরে চলে গুলির লড়াই। সংঘর্ষ থামার পরে বৃহস্পতিবার ভোরের দিকে ওই পাহাড়ি জঙ্গলে জঙ্গিদের দেহ পড়ে থাকতে দেখেন জওয়ানেরা। পাশেই পড়ে ছিল জঙ্গিদের অস্ত্রশস্ত্রও।

You might also like!