Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

West Bengal

54 minutes ago

Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা

A vehicle was set on fire in Matigara on suspicion of cattle smuggling
A vehicle was set on fire in Matigara on suspicion of cattle smuggling

 

শিলিগুড়ি, ৩ অক্টোবর : গরুচোর সন্দেহে দুই যুবককে পাকড়াও করে চলে গণপিটুনি। তাতে মৃত্যু হয় এক যুবকের। অন্যজন গুরুতর জখম হয়। হাড়হিম করা ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির মাটিগাড়ায়। ঘটনার জেরে একাধিক গাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, শনিবার ভোররাতে ঘটনাটি ঘটেছে মাটিগাড়া থানার তারাবাড়ি এলাকায় বালাসন নদীর ধারে। সেখান দিয়ে কয়েকজন অপরিচিত যুবক নদীর ধার দিয়ে যাচ্ছিলেন। তাঁদের সঙ্গে গাড়িও ছিল। ভোররাতে অপরিচিত যুবকদের গাড়ি নিয়ে দেখে স্থানীয়দের সন্দেহ হয়।

গরুচোর সন্দেহে ওই যুবকদের তাড়া করে এলাকার মানুষজন। তাঁদের মধ্যে দু’জনকে পাকড়াও করে ধরে ফেলা হয়। বাকিরা ছুটে পালিয়ে যায়। দুটি গাড়িও আটক করে স্থানীয়রা। দুই যুবককে ধরে শুরু হয় গণধোলাই। পিটিয়ে এক যুবককে ঘটনাস্থলেই মেরে ফেলা হয় বলে অভিযোগ। অন্যজন গুরুতর জখম অবস্থায় রাস্তাতেই পড়ে থাকে। এলাকায় প্রবল উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভাঙচুর করে ওই দুই গাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়! খবর যায় মাটিগাড়া থানায়। পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা হয়। গুরুতর জখম ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার জেরে শনিবার সকাল থেকেই শুরু হয় ধরপাকড়। ঘটনায় এখনও অবধি চারজনকে গ্রেফতার করা হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় মাঝেমধ্যে গরু চুরি হচ্ছে। পরপর কয়েকটি ঘটনার পর এমনিতেই ক্ষোভে ফুসছিল লোকজন। ভোররাতে কয়েকজনকে গাড়ি নিয়ে ঘুরে বেড়াতে দেখে সন্দেহ হয়। এরপর গ্রামের বাসিন্দারা ধাওয়া করে গাড়ি সহ দু’জনকে আটক করে। বাকিরা পালিয়ে যায়।

You might also like!