Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

kolkata

57 minutes ago

Richa Ghosh: মাঝরাতে শহরে ফিরলেন এশিয়াডে সোনা জয়ী রিচা ঘোষ, শুভেচ্ছা বার্তা সৌরভের

Richa Ghosh
Richa Ghosh

 

কলকাতা, ১ অক্টোবর : প্রায় মধ্যরাতে কলকাতা শহরে ফিরলেন এশিয়াডে সোনা জয়ী ভারতীয় দলের অধিনায়িকা - রিচা ঘোষ। যদিও গভীর রাতেই বিমানবন্দরে তাঁকে বাংলা ক্রিকেটের নিয়ামক সংস্থা ক্রিকেট আ্যসোসিয়েশন অফ বেঙ্গল এর তরফেও সংবর্ধনা প্রদান করা হয়েছে। এরপর এক প্রতিক্রিয়ায় সে জানিয়েছে - "সম্মান জিততে পেরে গর্বিত এবং আপ্লুত। "

প্রসঙ্গতঃ এশিয়ান গেমসে সোনা জিতে শহরে ফিরলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের নির্ভরযোগ্য উইকেট কিপার-ব্যাট ম্যান রিচা ঘোষ। বৃহস্পতিবার গভীর রাতে, রাত প্রায় ২টো নাগাদ দমদম নেতাজী সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানিয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি)। সিএবি-র সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের শুভেচ্ছা-বার্তা নিয়েই রাতে রিচাকে উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানান সিএবির কোষাধ্যক্ষ সঞ্জয় দাস। উপস্থিত ছিলেন সিএবি-র কার্য নির্বাহী আধিকারিক চিন্ময় নায়েক ও স্টেডিয়াম কমিটির সদস্য অম্বরীশ মিত্র।

নির্ধারিত সময়ের তুলনায় কিছুটা দেরিতেই বিমানবন্দরে পৌঁছয় রিচার বিমান। অবতরণের পর সিএবির পক্ষ থেকে তাঁর হাতে তুলে দেওয়া হয় পুষ্পস্তবক ও মিষ্টান্ন। দেশের হয়ে এশিয়ান গেমসে সোনা জয়ের পর ঘরের মেয়েকে ঘিরে স্বাভাবিক ভাবেই ছিল উচ্ছ্বাস।

উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিরুদ্ধে ফাইনালে দুরন্ত জয় তুলে নিয়ে সোনা জিতেছে ভারত। সেই জয়ের পরেই ফোনে রিচার সঙ্গে কথা বলে তাঁকে অভিনন্দন জানিয়েছিলেন সিএবি-র কোষাধ্যক্ষ সঞ্জয় দাস। এই প্রেক্ষিতে উল্লেখযোগ্য বিষয় হল যে - ফাইনালে ব্যাট হাতে কার্যতঃ ঝড় তোলেন রিচা। মাত্র ২২ বলে ছয়টি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারির সাহায্যেই সে অপরাজিত ৪৯ রান তোলে। উইকেটের পিছনেও ছিলেন সমান কার্যকর ভূমিকা - একটি ক্যাচ ধরে ও এর পাশাপাশি দুটি স্টাম্পিং করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা বাংলার এই তারকা ক্রিকেটারের।

You might also like!