kolkata

1 hour ago

Mamata Leg Medical Report Row: ‘মেডিক্যাল রিপোর্ট ফাঁস’ কেন? এসএসকেএম কর্তৃপক্ষকে আইনি চিঠি মমতার আইনজীবীর

Mamata Banerjee
Mamata Banerjee

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  কোনও রোগীর চিকিৎসা সংক্রান্ত রিপোর্ট সাধারণত গোপন রাখাই নিয়ম। তবে রাজনৈতিক বিতর্কের আবহে সেই গোপনীয়তা কতটা বজায় রাখা হয়েছে, তা নিয়েই এবার উঠল প্রশ্ন। প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুলে পাঁচ বছর আগের তাঁর কয়েকটি মেডিক্যাল রিপোর্ট প্রকাশ্যে আনার দাবি করেছেন বর্তমান মুখ্যমন্ত্রী। আর সেই ঘটনাকে কেন্দ্র করেই সামনে এসেছে আইনি প্রশ্ন— সংশ্লিষ্ট ব্যক্তির অনুমতি ছাড়া এ ভাবে তাঁর চিকিৎসা সংক্রান্ত রিপোর্ট প্রকাশ করা যায় কি? এই প্রশ্ন তুলে এসএসকেএম হাসপাতালের ডিরেক্টর, সুপার এবং সংশ্লিষ্ট বিভাগের প্রধানকে আইনি চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী অর্ক নাগ। কোন আইন বা বিধির ভিত্তিতে ওই মেডিক্যাল রিপোর্ট প্রকাশ্যে আনা হল, চিঠিতে তা স্পষ্ট করার দাবি জানানো হয়েছে। চিকিৎসা সংক্রান্ত নথির গোপনীয়তা এবং তা প্রকাশের বৈধতা নিয়েই এবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জবাব চেয়েছেন আইনজীবী। 

ঘটনা ২০২১ সালের। বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের প্রার্থী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রচার করতে গিয়ে বিরুলিয়া বাজারের কাছে দুর্ঘটনার মুখে পড়েন তৎকালীন মুখ্যমন্ত্রী। তাঁর পায়ে আঘাত লাগে। সেবারের নির্বাচনে হুইলচেয়ারে বসেই সব প্রচার সেরেছিলেন মমতা। তা নিয়ে কম রাজনৈতিক জল্পনা হয়নি। বিস্তর সমালোচনাও হয়েছিল। এমনকী কূট লোকজন এই প্রশ্নও তুলেছিলেন, আদৌ মমতার পা ভেঙেছে কিনা?  


You might also like!