
নয়াদিল্লি, ২৪ নভেম্বর : পবিত্র কার্তিক পূর্ণিমা এবং দেব দীপাবলি উপলক্ষ্যে মঙ্গলবার দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় প্রধানমন্ত্রী এই পবিত্র উৎসবের নিঃস্বার্থ সেবার বার্তার কথা তুলে ধরেন এবং সকলের জীবনে শ্রদ্ধা, বিশ্বাস ও ইতিবাচকতার কামনা করেন।
এদিন সকালে নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন, "কার্তিক পূর্ণিমা ও দেব দীপাবলি উপলক্ষ্যে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা। এই পবিত্র উৎসব নিঃস্বার্থ সেবার বার্তা বহন করে। পবিত্র স্নান, দান ও পুণ্যকর্ম এবং দীপদান সমৃদ্ধ এই ঐতিহ্য সকলের জীবনে শ্রদ্ধা, বিশ্বাস এবং ইতিবাচকতা নিয়ে আসুক। এটিই আমার আন্তরিক কামনা।"
आप सभी को कार्तिक पूर्णिमा और देव दीपावली की हार्दिक शुभकामनाएं। इस पावन पर्व में सेवा के माध्यम से परोपकार का संदेश निहित है। पवित्र स्नान, दान-पुण्य और दीपदान से समृद्ध यह परंपरा सभी के जीवन में श्रद्धा, आस्था और सकारात्मकता का संचार करे, यही मंगलकामना है।
— Narendra Modi (@narendramodi) November 24, 2026
