J&K Weather: কাশ্মীরে শীতের আমেজ, আপাতত শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস

J&K Winter Weather
J&K Winter Weather

 

শ্রীনগর, ২৪ নভেম্বর : গত ২৪ ঘণ্টায় কাশ্মীর উপত্যকা জুড়ে রাতের তাপমাত্রা আরও কমেছে। এর ফলে সমগ্র উপত্যকায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি আরও তীব্র হয়ে উঠেছে। ঠান্ডায় বাড়ছে শ্রীনগর, গুলমার্গ ও পহেলগামে। অন্যদিকে, জম্মু অঞ্চলে রাতের তাপমাত্রা তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, উপত্যকায় তাপমাত্রার পারদ ক্রমশ নিম্নমুখী হওয়ায় শীতের কামড় আরও জোরালো হয়েছে। তবে জম্মু বিভাগে রাতের তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন লক্ষ্য করা যায়নি এবং তা মোটের ওপর স্থিতিশীল রয়েছে। এদিকে, আগামী ৩০ নভেম্বর পর্যন্ত জম্মু ও কাশ্মীরে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দফতর।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…