Bengal Weather: দক্ষিণবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া, সর্বত্রই কমবে রাতের তাপমাত্রা

Dry Weather Likely Across West Bengal
Dry Weather Likely Across West Bengal

 

কলকাতা, ২৪ নভেম্বর : আগামী প্রায় এক সপ্তাহ মূলত শুষ্ক থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া। কমবে রাতের তাপমাত্রাও। এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী ৭-দিন দক্ষিণবঙ্গের সর্বত্রই শুষ্ক আবহাওয়া থাকবে, নূন্যতম তাপমাত্রাও কমবে। ৩-৪ ডিগ্রি পর্যন্ত কমতে পারে তাপমাত্রা, ফলে নভেম্বরের শেষেই শীতের আমেজ বেশ ভালোই অনুভূত হবে। আবহাওয়া দফতর আরও জানিয়েছে, বাতাসের নিম্নস্তরে জলীয় বাষ্প থাকায় ভোরের দিকে কুয়াশাও থাকবে। হালকা কুয়াশা থাকবে কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতেও। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা বেশ কিছুটা কম থাকবে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। মঙ্গলবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩.৯ ডিগ্রি বেশি।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…