Healthy Morning Drinks: সকালে খালি পেটে গ্যাসের ওষুধ খাওয়ার অভ্যাস বিপজ্জনক? অম্বল কমাতে ভরসা রাখুন এই ৩ পানীয়ে

Drink for Acid Reflux
Drink for Acid Reflux

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  সকালে ঘুম থেকে উঠেই খালি পেটে হজমের ওষুধ খাওয়ার অভ্যাস অনেকেরই রয়েছে। তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া দীর্ঘদিন পিপিআই গোত্রের ওষুধ সেবন করলে শরীরে নানা পার্শ্বপ্রতিক্রিয়ার আশঙ্কা থাকে। লিভার, কিডনি, হজমপ্রক্রিয়া ও হাড়ের স্বাস্থ্যের উপরও প্রভাব পড়তে পারে। পাকস্থলীর অ্যাসিড খাবার হজম ও ক্ষতিকর ব্যাক্টেরিয়া ধ্বংসে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। তাই অম্বল, গ্যাস ও অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা নিয়ন্ত্রণে ওষুধের পাশাপাশি কিছু ঘরোয়া উপায়ও কাজে আসতে পারে।

শসার কাঞ্জি—  ১টি শসা (কুচোনো), ১ চা-চামচ সর্ষে দানাগুঁড়ো, ১ চিমটে হিং, বিটনুন এবং ৪ কাপ জল নিতে হবে। একটি কাচের জারে জল ও সমস্ত উপকরণ ভাল ভাবে মিশিয়ে নিন। জারটি ৩-৪ দিন রোদে ঢেকে রাখুন। প্রতি দিন এক বার জলটি চামচের সাহায্যে নাড়িয়ে দিন। জলে হালকা টক ভাব এলে, শসা মজে গেলে, বুঝতে হবে পানীয়টি তৈরি হয়েছে। ছেঁকে নিয়ে পান করুন।

আমলকি-আদা-পুদিনার ডিটক্স— ১টি তাজা আমলকি কুচোনো, ১ ইঞ্চি কাঁচা আদা, ৮-১০টি পুদিনাপাতা, ১ চামচ মৌরিগুঁড়ো এবং এক গ্লাস ঈষদুষ্ণ জল নিয়ে নিন। আমলকি, আদা ও পুদিনাপাতা একসঙ্গে সামান্য জল দিয়ে ব্লেন্ড করে পেস্ট তৈরি করে নিন। এ বার এক গ্লাস ঈষদুষ্ণ জলে এই পেস্টটি দিয়ে তাতে মৌরিগুঁড়ো ভাল করে মিশিয়ে ছেঁকে নিন। সকালে খালি পেটে এটি পান করলে পেটের যে কোনও সংক্রমণ দূর হবে।

ত্রিফলা, কারিপাতা ও লেবুর ডিটক্স—  আধ চামচ ত্রিফলা চূর্ণ, ১০-১২টি টাটকা কারিপাতা, অর্ধেক পাতিলেবুর রস নিয়ে নিতে হবে। রাতে এক গ্লাস জলে ত্রিফলা চূর্ণ ও কারিপাতা ভিজিয়ে রাখুন। সকালে সে জল ভাল করে ফুটিয়ে অর্ধেক করে নিন। তার পর ছেঁকে নিন। ঠান্ডা হলে লেবুর রস মিশিয়ে পান করুন।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…