RSS foundation day : আরএসএসের প্রতিষ্ঠা দিবসে স্বয়ংসেবকদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী মোদী

Prime Minister Modi (symbolic picture)
Prime Minister Modi (symbolic picture)

 

নয়াদিল্লি, ২০ অক্টোবর : রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সমস্ত স্বয়ংসেবককে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সমাজমাধ্যমে এক বার্তায় তিনি সঙ্ঘের শতবর্ষের যাত্রার কথাও উল্লেখ করেন। প্রধানমন্ত্রী লেখেন, “আজ আরএসএসের প্রতিষ্ঠা দিবসের বিশেষ উপলক্ষে সমস্ত স্বয়ংসেবককে আমার শুভেচ্ছা জানাই। একই সঙ্গে, যাঁরা বছরের পর বছর ধরে আরএসএসকে এগিয়ে নিয়ে গিয়েছেন, সেই সমস্ত মহান ব্যক্তিত্বের প্রতিও শ্রদ্ধা জানাই।” মোদী বলেন, সেবা, রাষ্ট্রগঠন ও সামাজিক সম্প্রীতির ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখে আরএসএস এক গৌরবময় শতবর্ষ পূর্ণ করেছে। অসংখ্য স্বয়ংসেবক গভীর কর্তব্যবোধ এবং দেশকে সর্বাগ্রে রাখার মানসিকতা নিয়ে সমাজের জন্য কাজ করেছেন। আগামী দিনেও এই মনোভাব জাতীয় উন্নয়নকে আরও শক্তিশালী করবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…