Indira Gandhi Birth Anniversary: ইন্দিরার জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর, সোনিয়া ও খাড়গের শ্রদ্ধার্ঘ্য

PM Modi pays tribute to former PM Indira Gandhi on her birth anniversary
PM Modi pays tribute to former PM Indira Gandhi on her birth anniversary

 

নয়াদিল্লি, ১৯ নভেম্বর : দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ১০৯-তম জন্মবার্ষিকীতে বৃহস্পতিবার তাঁকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করল গোটা দেশ। এদিন সকালে নয়াদিল্লির 'শক্তি স্থল'-এ ইন্দিরার সমাধিস্থলে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধী। সেখানে আয়োজিত স্মরণসভায় দলের অন্যান্য শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।

অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'এক্স'-এ এক বার্তায় প্রধানমন্ত্রী লেখেন, "প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানাই।"

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…