
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: উঠতি ক্রিকেটারদের এশিয়া কাপে ব্যাট হাতে রীতিমতো ইতিহাস গড়ল ভারতের বিস্ময় বালক বৈভব সূর্যবংশী। একই ম্যাচে বিশ্বরেকর্ডের হ্যাটট্রিক করল বৈভব সূর্যবংশী। উঠতি তারকাদের এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ৫৩ বলে ২০৪ রান করল বৈভব। একই ম্যাচে লিস্ট এ ক্রিকেটে দ্রুততম শতরান, দ্রুততম দ্বিশতরান ও সর্বাধিক ছক্কার বিশ্বরেকর্ড গড়েছে ভারতের ১৫ বছর বয়সি ব্যাটার।
