Asia Cup Rising Stars: এশিয়া কাপ রাইজিং স্টার্স, ভারতকে হারিয়ে সেমিফাইনালে পাকিস্তান

India A vs Pakistan A, Rising Stars Asia Cup 2026
India A vs Pakistan A, Rising Stars Asia Cup 2026

 

দোহা, ২৩ নভেম্বর  : চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে লড়াই করেও হেরে গেল ভারতের 'এ' দল। অধিনায়ক তিলক বর্মার দুর্দান্ত সেঞ্চুরি সত্ত্বেও ৪৮ রানে হেরেছে তারা। এই জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান শাহীনস। দোহায় রবিবার প্রথমে ব্যাটিং করে ৩১৩ রানে অলআউট হয় পাকিস্তান শাহীনস। দলের হয়ে সর্বোচ্চ ৭৯ রান করেন হাসান নাওয়াজ। মাজ সাদাকাত করেছেন ৫৯ রান। শেষ দিকে ফারহান ইউসুফ করেন ৫৯ রান। জবাবে শুরুতেই মাত্র ২৬ রানে দুই উইকেট হারিয়ে বিপাকে পড়ে। এরপর অভিষেক শর্মা ও তিলক বর্মা ৬৭ রানের জুটি গড়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন। অভিষেক করেন ৭০ রান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। ষষ্ঠ উইকেটে শাহবাজ আহমেদের সঙ্গে ১১১ রানের জুটিও গড়েন তিলক। শাহবাজ ফেরার পর আর ঘুরে দাঁড়াতে পারেনি ভারত। শেষ পর্যন্ত ২৬৫ রানে ভারতের ইনিংস শেষ হয়।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…