Bastar Olympics 2026: কাঁকেরে বস্তার অলিম্পিকের সূচনা, ১১টি ক্রীড়া বিভাগে হবে প্রতিযোগিতা

Bastar Olympics 2026
Bastar Olympics 2026

 

রায়পুর, ২৩ নভেম্বর : ছত্তিশগড়ের কাঁকেরে সোমবার থেকে শুরু হলো জেলা পর্যায়ের বস্তার অলিম্পিক । এই প্রতিযোগিতার সমাপ্তি হবে মঙ্গলবার। এতে কাবাডি, খো-খো, ভলিবল, ফুটবল, হকি, দড়ি টানাটানি, ব্যাডমিন্টন, তিরন্দাজি, কারাটে, ভারোত্তোলন এবং অ্যাথলেটিক্স-সহ মোট ১১টি ক্রীড়া বিভাগে নিজেদের প্রতিভা প্রদর্শন করবেন প্রতিযোগীরা। আয়োজনের প্রথম দিন, সোমবার জুনিয়র বিভাগের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে, অন্যদিকে ২৪ নভেম্বর সিনিয়র বিভাগের খেলাগুলি আয়োজন করা হবে। প্রতিযোগিতাগুলি সুষ্ঠভাবে পরিচালনার জন্য খেলা অনুযায়ী আয়োজনস্থল নির্ধারণ করা হয়েছে। কাবাডি, খো-খো, ভলিবল, দড়ি টানাটানি, অ্যাথলেটিক্স, হকি, কারাতে এবং ভারোত্তোলনের প্রতিযোগিতাগুলি সরকারি নরহরদেব উৎকৃষ্ট উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হবে। অন্যদিকে, ফুটবল এবং ব্যাডমিন্টনের খেলাগুলি মিনি স্টেডিয়ামে হবে, এবং তিরন্দাজি প্রতিযোগিতা সরকারি বালিকা ক্রীড়া কমপ্লেক্সে আয়োজিত হবে। দুই দিনের এই আয়োজনে জেলার খেলোয়াড়রা বিভিন্ন ক্রীড়া বিভাগে নিজেদের প্রতিভা তুলে ধরবেন।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…