Breaking News
 
TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের Surya Kant insult: এজলাসেই প্রধান বিচারপতিকে ‘অযোগ্য’ আক্রমণ! বিতর্কিত আইনজীবীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ সুপ্রিম কোর্টের SFI-ABVP Clash: বাম বনাম এবিভিপি, বইপাড়ায় ধুন্ধুমার! বিমান বসুকে লক্ষ্য করে স্লোগান, পালটা জবাব প্রবীণ নেতার CM Suvendu Adhikari: ‘খাবার ঠিকমতো পাচ্ছ তো?’ আদিবাসী হস্টেলের পড়ুয়াদের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথোপকথন ঘিরে চর্চা Kulgam Encounter: ‘আল্লার সঙ্গে দেখা করতে যাচ্ছি’, শেষ ফোনে কী বলেছিল লতিফ? মসজিদের ভিতরেই কীভাবে চালাল অভিযান? TMC | শাহজাহানের ঘনিষ্ঠ নেতার বিরুদ্ধে ভূরি ভূরি অভিযোগ, সন্দেশখালিতে গ্রেপ্তার ঘিরে চাঞ্চল্য

 

Weather Update | ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে! মৎস্যজীবীদের জন্য জারি সতর্কতা

Weather Update
Weather Update

 

কলকাতা, ২৪ অক্টোবর : বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে নিম্নচাপ অঞ্চল, তা ক্রমশ গভীর নিম্নচাপে পরিণত হবে। এরপর ২৬ অক্টোবর নাগাদ সেটি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের রূপ নেবে। এই ঘূর্ণিঝড় পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে, অন্ধ্রপ্রদেশ ও সংলগ্ন ওড়িশা উপকূলের দিকে সরে যেতে পারে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু-তিন দিন রাজ্যের প্রায় সব জেলার আবহাওয়া শুষ্ক থাকলেও, ২৭ তারিখ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ওই দিন মূলত উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও কলকাতা বৃষ্টি হতে পারে। এরপর ২৮ ও ২৯ অক্টোবর দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টি হতে পারে।মৎস্যজীবীদের জন্য জারি করা হয়েছে সতর্কতা। আগামী ২৬ অক্টোবরের মধ্যে মৎস্যজীবীদের উপকূলে ফিরে আসতে বলা হয়েছে, এরপর ২৭ তারিখ থেকে সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও ২৭ তারিখের পর বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…