West Bengal

1 hour ago

Suvendu targets Mamata: ‘ইন্ডির পিণ্ডি চটকে গিয়েছে’, মমতার দিল্লি সফর নিয়ে শুভেন্দুর তীব্র কটাক্ষ

West Bengal Chief Minister Suvendu Adhikari and Mamata Banerjee
West Bengal Chief Minister Suvendu Adhikari and Mamata Banerjee

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:   মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর এবং বুধবারের ইন্ডিয়া জোটের বৈঠককে কেন্দ্র করে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মমতার সফর প্রসঙ্গে ইন্ডিয়া জোটের বর্তমান পরিস্থিতি নিয়েও তীব্র আক্রমণ শানান তিনি। মুখ্যমন্ত্রীর কটাক্ষ, “ইন্ডির পিণ্ডি অনেকদিন আগেই চটকে গিয়েছে।” 

ডিএমকে ও আপ আগেই ‘ইন্ডিয়া’ জোটের সঙ্গে সম্পর্ক ছেদ করেছে। বুধবারের বৈঠকে থাকবেন না সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবও। জোটের এমনই ছন্নছাড়া প্রেক্ষাপটে ইন্ডিয়ার ওই বৈঠকে যোগ দিতে মঙ্গলবার দিল্লি গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন‌্যদিকে মমতার এই বৈঠকে যাওয়া নিয়ে তীব্র কটাক্ষ করে তোপ দাগেন মুখ‌্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, ‘‘ইন্ডিয়া নয়, ওটা ইন্ডি জোট। ওর পিণ্ডি অনেকদিন আগেই চটকে গিয়েছে।’’  নন্দীগ্রামের উপনির্বাচনের আগে নিজের ছেড়ে আসা কেন্দ্রে মঙ্গলবার রাতে গুরুত্বপূর্ণ বৈঠক করেন শুভেন্দু। বাংলায় ক্ষমতা হারিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে মৌলবাদী শক্তি জামাত ও অন‌্যদিকে দিমাগি নকশালদের সঙ্গে নিয়ে চলছেন বলে এদিন তীব্র আক্রমণ করেন মুখ‌্যমন্ত্রী। সাংবাদিকদের পাল্টা প্রশ্নের সুরে মুখ‌্যমন্ত্রী বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় কী করতে যাচ্ছেন দিল্লিতে? দিমাগি নকশালদের সঙ্গে পরিকল্পনা করতে যাচ্ছেন। আজাদি স্লোগান যিনি দেন, তিনি কী করতে পারেন সবাই জানেন।’’

এ প্রসঙ্গেই নিরাপত্তা এজেন্সিকে সতর্ক থাকারও পরামর্শ মুখ‌্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বলেন, ‘‘দিল্লি পুলিশ, সেন্ট্রাল আইবিকে বলব যে ভালো করে নজর রাখবেন। এর সঙ্গে দেশবিরোধী এই শক্তির আবার মিটিং যেন না হয়। দিমাগি নকশালদের এখন মূল মন্ত্রণাদাতা হয়েছেন উনি (মমতা)। একহাতে জামাত, অন‌্যহাতে দিমাগি নকশাল দুজনকে নিয়ে চলছেন।’’ 

You might also like!