Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

West Bengal

4 months ago

Today’s weather forecast of Bengal: দুপুরে ভ্যাপসা গরম কলকাতায়; রাতে স্বস্তি, এবার বৃষ্টিরও পূর্বাভাস

IMD weather forecast of Bengal
IMD weather forecast of Bengal

 

কলকাতা, ৭ মার্চ : আগামী ৮-১০ মার্চ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হতে পারে হালকা বৃষ্টি। কয়েক জেলায় আবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির জন্য তাপমাত্রার খুব একটা হেরফের হবে না রাজ্যে। তাপমাত্রার পারদ ওঠানামা করবে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে হালকা বৃষ্টি হতে পারে। সোমবার দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়ায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এরপর মঙ্গলবারও দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বুধবার থেকে দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টি। ওই দিন দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ ও নদিয়ায় হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুরে হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে রবিবার। বৃষ্টি হলেও, আপাতত রাজ্যের কোনও জেলাতেই তাপমাত্রার বিশেষ হেরফের হওয়ার সম্ভাবনা নেই। শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৯ ডিগ্রি বেশি।

You might also like!