Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

Life Style News

4 months ago

Summer Skin Care: চড়া রোদে ত্বক কালচে? ঘরোয়া ফেসপ্যাকে ফিরবে ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা

Summer Skin Care Tips
Summer Skin Care Tips

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ক্যালেন্ডার অনুযায়ী গ্রীষ্ম এখনও পুরোপুরি শুরু না হলেও বসন্তের শেষভাগেই রোদের তেজ বেশ অনুভূত হচ্ছে। দিনের বেশিরভাগ সময় বাইরে কাটালে রোদের তাপে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে, তেমনি তার প্রভাব পড়ে ত্বকের উপরেও। দীর্ঘক্ষণ রোদে থাকলে মুখ ও ঘাড়ে জ্বালাভাব তৈরি হয়, পাশাপাশি ত্বক ধীরে ধীরে কালচে হয়ে যেতে পারে। এই সমস্যা থেকে মুক্তি পেতে অনেকেই বিভিন্ন প্রসাধনী ব্যবহার করেন। তবে বিশেষজ্ঞদের মতে, ঘরোয়া উপাদান দিয়েই সহজে তৈরি করা যায় এমন কিছু ফেসপ্যাক, যা ত্বককে ঠান্ডা রাখার পাশাপাশি কালচে দাগ কমাতেও সাহায্য করে।

১. চন্দন-গোলাপজল: তৈলাক্ত ত্বকের জন্য এই ফেসপ্যাকটি ভাল। বিশেষত গরমে ঘাম হলে মুখ তেলতেলে হয়ে যায়। তখন মাখতে পারেন চন্দন এবং গোলাপজলের মিশেলে তৈরি প্যাকটি। প্রথমেই মুখ ফেসওয়াশ দিয়ে ধুয়ে নিতে হবে। তার পরে এই দুই উপকরণ মিশিয়ে তার প্রলেপ দিন মুখে। মিনিট পাঁচেক রেখে ধুয়ে ফেলুন। চন্দন দেওয়ার সঙ্গে সঙ্গে ত্বকে স্বস্তি ফিরবে, আরাম হবে।

২. শসা: ফ্রিজে রাখা ঠান্ডা শসা চাকার মতো কেটে গোটা মুখে মাখতে পারেন। কিংবা শসা মিক্সারে বেটে তা-ও লাগাতে পারেন মুখে। শসার বেশির ভাগটাই জল। শসা কালচে ভাব দূর করে। শসা বেটে বরফের মতো জমিয়ে রাখতে পারেন। সেটি মুখে মাখলেও আরাম হবে।

৩. গোঁদ কাটিরা: গোঁদ কাটিরা এক প্রকার উদ্ভিজ্জ আঠা, যা খাওয়া যায়। এটি খুব উপকারীও। গোঁদের দানাদার অংশ রাতভর ভিজিয়ে রাখলে জেলে পরিণত হয়। এটি সরাসরি বা গোলাপজলে মিশিয়ে মুখে মাখতে পারেন। এই প্যাক মুখের জ্বালাভাব কমায়, ত্বককে আরাম দেয়। ব্রণ এবং প্রদাহ কমাতেও এটি খুব উপকারী।

বিশেষজ্ঞদের পরামর্শ, সপ্তাহে অন্তত দু’ থেকে তিনবার এই ধরনের প্রাকৃতিক ফেসপ্যাক ব্যবহার করলে ত্বক থাকবে সতেজ ও স্বাস্থ্যকর। তাই তীব্র রোদের ক্ষতিকর প্রভাব থেকে ত্বককে রক্ষা করতে চাইলে বাড়িতেই সহজ উপায়ে তৈরি করতে পারেন এই ঘরোয়া ফেসপ্যাক। 

You might also like!