
নয়াদিল্লি, ৫ মার্চ : ইরানের সঙ্গে ইজরায়েল-আমেরিকার যুদ্ধে হরমুজ প্রণালী ও লাগোয়া পারস্য ও ওমান উপসাগরে আটকে পড়েছে ৩৭টি ভারতীয় জাহাজ। ওই সব জাহাজে রয়েছেন ১ হাজার ১০৯ ক্রু। কিছু জাহাজ মাল তোলার অপেক্ষায় রয়েছে। কিছু জাহাজে ইতিমধ্যেই মাল বোঝাই হয়ে গিয়েছে। এক বিবৃতিতে এই কথা জানিয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল শিপওনার্স অ্যাসোসিয়েশন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই ৩৭টি জাহাজ হরমুজ প্রণালীর দুই দিকে দাঁড়িয়ে রয়েছে। জাহাজের ক্রুরা সকলেই ভারতীয়। বিবৃতিতে ভারত সরকারকে অনুরোধ করা হয়েছে, নিরাপদ ভাবে সব জাহাজকে যাতে হরমুজ় প্রণালী দিয়ে বের করে আনা হয় তা নিশ্চিত করতে।
