Breaking News
 
Sharadwat Mukhopadhyay Statement: চিকিৎসকদের ৯৬ ঘণ্টা টানা ডিউটির নির্দেশ? বিতর্কের মাঝে মুখ খুললেন স্বাস্থ্যমন্ত্রী Ration scam: মন্ত্রীর সামনে কান ধরে ওঠবস, তবু শেষরক্ষা হল না! অনিয়মের অভিযোগে গ্রেপ্তার রেশন ডিলার Suruchi Sangha: দুর্গাপুজোর আগেই সুরুচিতে পালাবদল, ‘বিশ্বাস ব্রাদার্স’দের সরিয়ে নতুন কমিটির দায়িত্বে বিজেপি বিধায়ক Suvendu Adhikari: শ্রাবণ মাসে নতুন আয়োজন সরকারের,পুণ্যার্থীদের স্বাগত জানাতে হেলিকপ্টারে পুষ্পবৃষ্টির পরিকল্পনা TMC 21 July: ধর্মতলায় জমায়েত বন্ধ কেন? পুলিশের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাই কোর্টে মমতাপন্থী তৃণমূল Rajya Sabha Nomination: পদ্ম প্রতীকে ফের রাজ্যসভায় ফেরার প্রস্তুতি, শুভেন্দু-শমীককে পাশে নিয়ে মনোনয়ন সুখেন্দুদের

 

West Bengal

2 months ago

West Bengal Election 2026:ভোটের মাঝেই হিংসা বাসন্তীতে—বিজেপি প্রার্থী আক্রান্ত, কড়া পদক্ষেপ কমিশনের

BJP Candidate Attacked; Commission Takes Strict Action
BJP Candidate Attacked; Commission Takes Strict Action

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:ভোট চলাকালীন বিজেপি প্রার্থীর উপর হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল। তৃণমূল এই হামলা চালিয়েছে বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে, দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশন খোঁজখবর করেছে। এফআইআরের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসকদল তৃণমূল।বাংলায় দ্বিতীয় দফায় ভোট চলছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতেও এদিন ভোট ছিল। সেখানকার বিজেপি প্রার্থীর উপর হামলা হল! প্রার্থীকে মারধর করা হয় বলে অভিযোগ। ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী বিকাশ সর্দার সকাল থেকেই বিভিন্ন এলাকার বুথ পরিদর্শন করছিলেন। কাঁঠালবেড়িয়া এলাকায় তিনি পৌঁছলে তাঁর উপর আক্রমণ হয় বলে অভিযোগ। তাঁকে ঘিরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়।

বিজেপি প্রার্থীর অভিযোগ, ওই এলাকার ৭৬ নম্বর ওয়ার্ডে গিয়েছিলেন তিনি। সেখানেই তৃণমূলআশ্রিত দুষ্কৃতীরা তাঁর উপর হামলা চালায়! প্রার্থীকে ঘিরে ধরে ধাক্কাধাক্কি, ধস্তাধস্তি চলে, মারধরও করা হয় বলে অভিযোগ! ভেঙে দেওয়া হয় প্রার্থী গাড়ির কাঁচ! বিকাশ সর্দারকে রক্ষার করার জন্য তাঁর নিরাপত্তা আধিকারিকরা এগিয়ে গিয়েছিলেন। তাঁরাও হামলার শিকার হন বলে অভিযোগ। নিরাপত্তারক্ষীর আগ্নেয়াস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়। শেষপর্যন্ত নিরাপত্তারক্ষীরা কোনওরকমে প্রার্থীকে নিয়ে গাড়িতে উঠে এলাকা ছাড়েন। সেসময়ও দুষ্কৃতীরা গাড়ির পিছনে ধাওয়া করে বলে অভিযোগ।

বিজেপি প্রার্থীর অভিযোগ, ওই এলাকায় কেন্দ্রীয় বাহিনী থাকলেও ঘটনার সময় তাঁরা দুষ্কৃতীদের ধরেনি। জওয়ানদের কাছে নালিশ জানিয়েছিলেন বিজেপি প্রার্থী। তারপরেও কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান পোলিং বুথে চেঁচামেচি করতে বারণ করেছিল বলে অভিযোগ। তৃণমূলের দিকে এই হামলার অভিযোগ তুলেছেন বিকাশ সর্দার। তবে তৃণমূল এই অভিযোগ মানতে নারাজ শাসকদল।


You might also like!