Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

West Bengal

2 months ago

West bengal Assembly Polls: বুথ সভাপতির ওপর হামলার অভিযোগে সরগরম রাজনীতি—নিশানায় বিজেপি

Politics Heats Up Over Alleged Attack on Booth President
Politics Heats Up Over Alleged Attack on Booth President

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: প্রথম দফার ভোটের আগেই উত্তপ্ত হয়ে উঠল বাংলা। অভিযোগ উঠেছে, ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে রবীন্দ্রনাথ বালা-র মাথায় আঘাত করে তাকে আহত করা হয়েছে। অভিযোগের আঙুল উঠেছে ভারতীয় জনতা পার্টি-এর কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। যদিও এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব।

এই ঘটনায় এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। পাশাপাশি ভোটের দিন এগোনোর আগেই বিভিন্ন বুথ থেকে ইভিএম সংক্রান্ত অভিযোগও উঠতে শুরু করেছে।বৃহস্পতিবার সকালে মুর্শিদাবাদ ও মালদা-সহ একাধিক জেলায় ভোটকেন্দ্রগুলিতে ইভিএম কাজ না করার অভিযোগ পাওয়া যায়। বিষয়টি নিয়ে প্রশাসনিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে।তৃণমূল কংগ্রেস-এর অভিযোগ, ভোটের পরিবেশকে প্রভাবিত করার চেষ্টা চলছে, অন্যদিকে বিজেপি এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গিয়েছে, রাতে মোটরবাইকে চেপে যাওয়ার সময়ে এক পথকুকুরের বাচ্চাকে চাপা দেওয়ার অভিযোগ তুলে তৃণমূলের দলীয় কার্যালয়ে চড়াও হন বিজেপির কর্মী-সমর্থকরা। অভিযোগ, দলীয় কার্য়ালয়ে ছিলেন রবীন্দ্রনাথ। লাঠি, বাঁশ দিয়ে তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন রবীন্দ্রনাথ। তাঁর মাথা ফেটে গিয়েছে বলে জানা গিয়েছে। সঙ্গে সঙ্গে তাঁকে গোপীবল্লভপুর হাসপাতালে নিয়ে যান তৃণমূলের নেতা-কর্মীরা। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতৃত্ব।

অন্য দিকে, মুর্শিদাবাদ, মালদা, কাঁথি-সহ একাধিক জেলার বিভিন্ন বুথে ইভিএম বিকল হয়েছিল বলে অভিযোগ উঠেছে। কান্দি ব্লকের কুমারসাঁদা অঞ্চলের ১৯ নম্বর বুথে ইভিএম বিকল থাকায় সকাল সাতটায় ভোটগ্রহণ শুরু করা যায়নি বলে অভিযোগ। একই ছবি মালদার চাঁচল ১ নম্বর ব্লকের ২১১ নম্বর বুথেও। সেখানেও ইভিএম কাজ করেনি বলে অভিযোগ উঠেছে। আলিপুরদুয়ারের কালচিনির মেন্দাবাড়ি এলাকার ২০৫ নম্বর বুথেও ইভিএম মেশিন বিকল হয়ে যাওয়ার অভিযোগ করেছেন ভোটাররা। পরে ইভিএম বদল করেন ভোট চালু করেন ভোটকর্মীরা।

একই সঙ্গে উত্তপ্ত হয়ে উঠেছে কোচবিহারের শীতলখুচির খালিশামারি এলাকায়। বিজেপি কর্মী-সমর্থকদের বিরুদ্ধে রাস্তায় বিক্ষোভ দেখানোর অভিযোগ উঠেছে। ১৪৮ নম্বর বুথে ভোট দিতে যাচ্ছিলেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু বিজেপি কর্মীরা তাঁদের বাধা দেয় বলে অভিযোগ। যদিও অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতৃত্ব।

You might also like!