kolkata

1 hour ago

Abhishek banerjee: বর্বরতার ঘটনায় তোপ! ‘অপরাধীদের রেয়াত নয়’—হুঙ্কার অভিষেকের

অভিষেক বন্দ্যোপাধ্যায়
অভিষেক বন্দ্যোপাধ্যায়

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:কেন্দ্রীয় বাহিনীর ধাক্কায় উদয়নারায়ণপুরে এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠেছে। বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ ভোটার, মহিলাদের লাঠিপেটা করার অভিযোগ উঠছে বাহিনীর বিরুদ্ধে। এমনকী সাতগাছিয়ায় এক শিশুও আহত হয়েছে বলে অভিযোগ উঠছে। এই সকল ঘটনায় অমিত শাহ ও অমানবিক জওয়ানদের বিরুদ্ধে ক্ষোঙ উগড়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, অমিত শাহের অধীনস্থ কেন্দ্রীয় বাহিনী বিজেপির ব্যক্তিগত সেনাবাহিনীতে পরিণত হয়েছে। বাংলার মানুষের উপর লাইসেন্সপ্রাপ্ত গুন্ডাদের লেলিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ তুলেছেন তিনি। অভিষেক সামাজিক মাধ্যমে লেখেন, ‘বাংলায় ঘুরে বেড়ানো জল্লাদদের বলছি, তোমরা কোন রাজ্য থেকে এসেছ তাতে কিছু যায় আসে না। কার রাজনৈতিক পৃষ্ঠপোষকতা তোমাদের রক্ষা করছে, সেটাও কোনও বিষয় নয়। এই বর্বরতার সঙ্গে জড়িতদের খুঁজে বার করা হবে।’ তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ।

You might also like!