
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: অভিনেত্রী স্বরা ভাস্করকে ঘিরে বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না। কয়েক দিন আগেই জওহর প্রথাকে ‘কাপুরুষদের কাজ’ বলে মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। এবার অযোধ্যা মামলার রায় নিয়ে মন্তব্য করেও নতুন করে বিতর্কে জড়ালেন অভিনেত্রী। অযোধ্যা মামলার রায় প্রসঙ্গে তাঁর বক্তব্য ঘিরে সোশাল মিডিয়ায় শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। নেটিজেনদের একাংশ তাঁর মন্তব্যের সমালোচনা করেছেন। ফলে জওহর প্রথা নিয়ে বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের নেটভুবনের আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন স্বরা ভাস্কর।
২০১৯ সালে রামজন্মভূমি নিয়ে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল, সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সেবিষয়েই মুখ খোলেন স্বরা ভাস্কর। তিনি জানান, সুপ্রিম রায়কে মোটেই ভালো চোখে নেননি। একজন হিন্দু হিসেবে অত্যন্ত লজ্জিত বোধও করেছিলেন। ‘দ্য মিডনাইট আওয়ার’ নামক এক পডকাস্টে স্বরার মন্তব্য, “২০১৯ সালের নভেম্বর মাসে অযোধ্যা নিয়ে সুপ্রিম কোর্ট যে রায় শুনিয়েছিল তাতে আমি নিজে হিন্দু হিসেবে ভীষণ দুঃখ পেয়েছিলাম। শুধু তাই নয়, এই রায়কে অনৈতিক মনে হওয়ায় খুব লজ্জিতও বোধ করি। তাই রায় ঘোষণার পরই আমির খান, শাহরুখ খান ও সলমন খান-সহ আমার ফোনবুকে থাকা সব মুসলিম বন্ধুদের মেসেজ পাঠিয়ে বলেছিলাম- ‘একজন হিন্দু হিসেবে আমি শুধু আপনাদের জানাতে চাই যে, আমি সত্যিই দুঃখিত, সত্যিই খুব লজ্জিত এবং আমি এই সিদ্ধান্তের সঙ্গে সহমত নই।'” স্বরার এহেন মন্তব্য ভাইরাল হতেই ফের বিতর্ক উসকে গিয়েছে। অতঃপর অভিনেত্রীকে সনাতন ধর্মের কড়া পাঠ দিতেও ভোলেননি নেটভুবনের একাংশ।

কারও মন্তব্য, ‘রামমন্দির মামলার রায়ে স্বরা ভাস্কর কষ্ট পেয়েছিলেন। মাঝে মাঝে ওঁর জন্যই খারাপ লাগে! কাজের জন্য দিনরাত বলিউডের তোষামোদ করেন, কিন্তু কোনোভাবেই কাজ আর জোটে না।” কেউ বা লিখেছেন, ‘আপনার কাছে ওটা শুধু আদালতের রায় হতে পারে, তবে আমাদের কাছে ওটা রামজন্মভূমি। কেবল পুণ্যাত্মারাই রামলালাকে দেখতে পান।’ কারও কটাক্ষ, ‘সহানুভূতি পাওয়ার জন্য বলিউডের সব ‘খান’দের দ্বারস্থ হয়েছিলেন, কিন্তু ওঁরা কি আদৌ সহানুভূতি চেয়েছিলেন?’ একাংশ আবার প্রশ্ন ছুড়ে দিয়েছেন, ‘কোনও জায়গায় মসজিদ তৈরি হওয়ার জন্য লজ্জা হয় না?’ এহেন নানা কটাক্ষবাণে ছেয়ে গিয়েছে নেটপাড়া।
Swara Bhasker was upset over the Ram Mandir verdict. Sometimes I genuinely feel bad for her , she spends day and night praising Bollywood, hoping to get work, but somehow the work never comes. https://t.co/dSdqA1O5Gw
— Byomkesh (@byomkesbakshy) September 17, 2026
