
কলকাতা, ২৬ এপ্রিল : ফের সক্রিয় ইডি। রবিবাসরীয় সকালে কলকাতার একাধিক জায়গায় ইডি অভিযান চালাচ্ছে। আনন্দপুর এবং আলিপুরে দুই ব্যবসায়ীর বাড়ি-সহ মোট তিনটি জায়গায় ইডি তল্লাশি চালাচ্ছে। সোনা পাপ্পুর মামলাতেই এই তল্লাশি বলে জানা গিয়েছে। এদিন সকালে সিজিও কমপ্লেক্স থেকে ইডি-র একাধিক দল বেরিয়ে পড়ে। সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীও। আনন্দপুরের একটি আবাসনে ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চলছে। আলিপুরেও গিয়েছে একটি দল। উল্লেখ্য, বালিগঞ্জে গোলমালের ঘটনায় সোনা পাপ্পুর নাম জড়িয়েছিল। কিন্তু সে এখনও অধরা। তার বাড়িতে তল্লাশি চালিয়ে পিস্তল এবং নগদ অর্থ উদ্ধার করেছিল ইডি।
