Country

51 minutes ago

Satyawati College: দিল্লিতে সত্যবতী কলেজের বাইরে ছাত্রদের দুই গোষ্ঠীর সংঘর্ষ, ভাঙচুর গাড়ি

Delhi University
Delhi University

 

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর : দিল্লি বিশ্ববিদ্যালয়ের সত্যবতী কলেজের বাইরে শিক্ষার্থীদের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা প্রকাশ্যে এসেছে। ঘটনাটি ঘটেছে দিল্লির ভারত নগর এলাকার ওয়াজিরপুর গ্রামের কাছে। দিল্লি পুলিশ জানিয়েছে, সত্যবতী কলেজের দুই ছাত্র—অংশ (১৯) এবং ভবিষ্য চৌধুরী (১৯)-র মধ্যে বচসা ও হাতাহাতি শুরু হয়। মুহূর্তের মধ্যে সেই বিবাদ বড়সড় সংঘর্ষের রূপ নেয়। ঘটনাস্থলে দু'টি গাড়ি ভাঙচুর করা হয়।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দিল্লি পুলিশ। তদন্তের সুবিধার্থে ক্রাইম টিম এবং ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি টিম ঘটনাস্থল পরিদর্শন করে নমুনা সংগ্রহ করেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আহতদের মেডিকেল লিগ্যাল সার্টিফিকেট এবং প্রাথমিক তদন্তের ভিত্তিতে আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

You might also like!