kolkata

1 hour ago

Dumdum TMC: তোলাবাজির অভিযোগে গ্রেফতার দমদম পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান

Barun Natta, former Deputy Chairman of Dum Dum Municipality
Barun Natta, former Deputy Chairman of Dum Dum Municipality

 

কলকাতা, ১১ সেপ্টেম্বর : নির্মাণ ব্যবসায়ীর থেকে দফায় দফায় কয়েক লক্ষ টাকা তোলা আদায়ের অভিযোগে দমদম পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান বরুণ নট্টকে গ্রেফতার করল পুলিশ। একই সঙ্গে গ্রেফতার করা হয়েছে তাঁর দুই সহযোগী নয়নাশিস দাস ও লাল্টু ঘোষকে। বৃহস্পতিবার রাতে দমদম থানার পুলিশ অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করে। শুক্রবার তাঁদের আদালতে পেশ করার কথা।

পুলিশ সূত্রে খবর, বরুণ নট্ট ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে উত্তর ২৪ পরগনার এক নির্মাণ ব্যবসায়ী দমদম থানায় তোলাবাজির অভিযোগ দায়ের করেন। তাতে উল্লেখ করা হয়, তাঁর কাছ থেকে কয়েক ধাপে বিপুল অঙ্কের টাকা তোলা দাবি করা হয় এবং তা আদায়ও করা হয়। মুখ্যমন্ত্রীর জনতার দরবারেও বিষয়টি জানান ওই ব্যবসায়ী। এর পরেই বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে দমদম থানার পুলিশ বরুণ নট্ট-সহ তাঁর দুই সঙ্গী নয়নাশিস দাস ও লাল্টু ঘোষকে গ্রেফতার করে।

You might also like!