Breaking News
 
SpiceJet chor hai: ২৪ ঘণ্টা অপেক্ষা, তবু উড়ান নেই! ‘স্পাইসজেট চোর’ স্লোগানে দিল্লি বিমানবন্দরে বিক্ষোভ Nepal Flash Flood: নেপাল বিপর্যয়ের পর চিন সীমান্তে স্ত্রী? শর্মিষ্ঠার খোঁজে এবার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ শুভ্রাংশু Suvendu Adhikari: ‘চন্দ্রনাথ খুনে ভাইপো গ্যাং! শুটারদের ২ কোটি টাকার সুপারি’, বিস্ফোরক দাবি শুভেন্দুর Meta: প্রায় দু’মাসের টানাপড়েনের পর নতি স্বীকার? কেন্দ্রের নির্দেশ মেনে প্রশাসনকে কনটেন্ট জানাবে মেটা Rejinagar By Election: হুমায়ুনের ‘বাবরি’ স্লোগানের পালটা ‘রামমন্দির’! রেজিনগরে বিজেপির ভরসা শাখারভ Suvendu Adhikari: হাসিরানির মনোনয়নে খোদ শুভেন্দু! নন্দীগ্রামবাসীকে দিলেন ‘কাজ-ছাদ-ভাতের’ অঙ্গীকার

 

Country

49 minutes ago

Meta: প্রায় দু’মাসের টানাপড়েনের পর নতি স্বীকার? কেন্দ্রের নির্দেশ মেনে প্রশাসনকে কনটেন্ট জানাবে মেটা

Meta Agrees To Report Child Sexual Abuse Cases
Meta Agrees To Report Child Sexual Abuse Cases

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  অবশেষে কেন্দ্রের নির্দেশ মেনে চলতে রাজি হল মেটা। প্রায় দু’মাস ধরে একাধিক আলোচনা ও বৈঠকের পর সরকারের নির্দেশ অনুযায়ী পদক্ষেপ করতে চলেছে মার্ক জুকারবার্গের সংস্থা। সূত্রের খবর, সমাজমাধ্যমে শিশুদের উপর নিগ্রহ সংক্রান্ত যে কোনও কনটেন্টের হদিশ পেলে তা প্রশাসনের নজরে আনবে মেটা। শিশুদের জন্য সমাজমাধ্যমকে আরও নিরাপদ করে তুলতেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। ফেসবুক ও ইনস্টাগ্রামের মালিক সংস্থার তরফেও বিষয়টিকে শিশু সুরক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। কেন্দ্রের সঙ্গে দীর্ঘ আলোচনার পর মেটার এই সিদ্ধান্তে সমাজমাধ্যমে শিশুদের নিরাপত্তা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে। 

মাসদুয়েক আগেই মেটাকে কড়া নির্দেশ দেওয়া হয় কেন্দ্রের তরফ থেকে। ডিপফেক, বিকৃত তথ্য ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারে লাগাম টানতে প্রযুক্তি সংস্থা উপর চাপ বাড়ানো হয়। মেটার অ্যালগরিদমে প্রয়োজনীয় পরিবর্তন আনার পাশাপাশি, এই ধরনের কনটেন্টের মোকাবিলায় সংস্থাটি কী কী পদক্ষেপ করবে, তার একটি বিস্তারিত রোডম্যাপ জমা দিতে বলা হয়। তবে প্রথম থেকেই জোর দেওয়া হয়েছিল শিশুদের নিয়ে তৈরি আপত্তিকর কনটেন্ট রোখার ক্ষেত্রে। দীর্ঘ আলোচনার পর কেন্দ্রের সেই দাবি মানতে চলেছে মেটা। সরকারি সূত্রে খবর, কেন্দ্রের এই দাবি মেনে নিতে রাজি মেটা। শিশুদের পক্ষে ক্ষতিকারক কনটেন্টগুলি তারা জানাবে প্রশাসনের কাছে। তারপর থেকে এই কনটেন্ট নিয়ে যাবতীয় সিদ্ধান্ত নেবে প্রশাসনই, এমনটাই অনুমান। তবে স্রেফ মেটা নয়, আগামী দিনে অন্যান্য সমাজমাধ্যমগুলিতেও একইভাবে ক্ষতিকারক কনটেন্ট আটকাতে চাইছে কেন্দ্র। তারজন্য চেষ্টা চলছে বলেও সূত্রের খবর। শিশু নির্যাতনের পাশাপাশি ডিপফেক, ভুয়ো খবর ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচার দ্রুত শনাক্ত করতেও মেটাকে নির্দেশ দিয়েছিল কেন্দ্র।

উল্লেখ্য, নিটের প্রশ্নফাঁস নিয়ে ককরোচ জনতা পার্টির আন্দোলন চলাকালীন দেশের তরুণ প্রজন্মের উদ্দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফেসবুকে এক পোস্ট করেন। যেখানে প্রশ্নফাঁস নিয়ে কঠোর ব্যবস্থার প্রতিশ্রুতি দেন। তবে প্রধানমন্ত্রীর সেই ভিডিও সোশাল মিডিয়া থেকে সরিয়ে দেয় মেটা। পরে মেটার তরফে বলা হয় যান্ত্রিক ত্রুটির জেরে এই ঘটনা ঘটেছিল, ক্ষমা চেয়ে পরে পোস্টটি পুনরুদ্ধার করে ফেসবুক। তবে এই বিষয়টি মোটেই ভালো চোখে দেখেনি তথ্যপ্রযুক্তি মন্ত্রক। মেটার শীর্ষ কর্মকর্তাদের তলব করা হয় এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে কড়া নজরদারির বার্তা দেওয়া হয়। তবে আপাতত মেটা এবং কেন্দ্রের মধ্যে যুদ্ধং দেহি ভাবটা খানিক কমেছে। 

You might also like!