Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Country

2 weeks ago

Delhi Tragic Incident: মর্মান্তিক! দিল্লিতে পুকুরে ডুবে মৃত্যু তিনটি শিশুর

Three children drown while bathing in pond
Three children drown while bathing in pond

 

নয়াদিল্লি, ৩০ এপ্রিল : দিল্লিতে পুকুরে স্নান করার সময় জলে ডুবে মৃত্যু হয়েছে তিনটি শিশুর। বৃহস্পতিবার সকালে দ্বারকার সেক্টর ২৪ এলাকার একটি গলফ কোর্সের পুকুরে স্নান করার সময় জলে ডুবে ওই তিনটি শিশুর মৃত্যু হয়েছে। প্রত্যেকের বয়স আট থেকে ১০ বছরের মধ্যে। সকাল ৭.০৭ মিনিটে এই ঘটনা সম্পর্কে সেক্টর ২৩ থানায় ফোন করে জানানো হয়। সঙ্গে সঙ্গে পুলিশ ও দমকল ঘটনাস্থলে পৌঁছে যায়। এক পুলিশ কর্তা বলেন, "ঘটনাস্থলে পৌঁছে পুলিশ গলফ কোর্সের চত্বরের ভেতরের একটি পুকুরে তিন শিশুর মৃতদেহ দেখতে পায়। দমকল বাহিনীর কর্মীদের সহায়তায় মৃতদেহগুলি উদ্ধার করা হয়।" তিনি আরও বলেন, পুকুরের ধারে শিশুদের জামাকাপড় পাওয়া গিয়েছে, যা থেকে বোঝা যায় তাঁরা স্নান করার জন্য পুকুরে নেমেছিল। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে। মৃত শিশুদের পরিচয় জানার চেষ্টা চলছে।

You might also like!