
বারাণসী, ৪ অক্টোবর : উত্তর প্রদেশের বারাণসীতে গঙ্গা নদীর জলস্তর অবশেষে কমতে শুরু করেছে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, নদীর জলস্তর নেমে ৬৮.২৫ মিটারে দাঁড়িয়েছে। তবে জল কমতে শুরু করলেও শহরের একাধিক ঘাট এখনও জলের তলায় রয়েছে। ঘাটগুলি প্লাবিত থাকায় সাধারণ মানুষকে গলিপথেই মৃতদেহের শেষকৃত্য সম্পন্ন করতে হচ্ছে। প্রশাসনের তরফে সামগ্রিক পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে। উদ্ভূত পরিস্থিতির কারণে গঙ্গায় সব ধরনের নৌকো চলাচল এখনও স্থগিত রাখা হয়েছে। ঘাটগুলিতে স্বাভাবিক পরিস্থিতি না ফেরা পর্যন্ত সতর্কতামূলক পদক্ষেপ জারি থাকবে বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে।
