Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

West Bengal

2 months ago

Aubrata Mondal: ভোটকেন্দ্রে অনুব্রত-সুকন্যা! ভোট দিয়ে কী বার্তা দিলেন, নজর রাজ্যজুড়ে

Aubrata Mondal
Aubrata Mondal

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:বীরভূমে ভোটের আবহে নজরকাড়া মুহূর্ত। তৃণমূলের প্রভাবশালী নেতা অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট বৃহস্পতিবার নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন। তাঁর সঙ্গে ছিলেন মেয়ে সুকন্যা মণ্ডল।বোলপুরের ভগবতী নিম্নবুনিয়াদি বিদ্যালয়-এ গিয়ে ভোট দেন তাঁরা। সকাল থেকেই ওই বুথে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল।ভোট দিয়ে বেরিয়ে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় অনুব্রত মণ্ডল বলেন, “ভোট দিলাম। খুব ভালো লাগল। আপনারাও সুষ্ঠু ভাবে ভোট দিন।” তাঁর এই মন্তব্যে সাধারণ ভোটারদের শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার বার্তাই স্পষ্ট।

বৃহস্পতিবার বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট। ভোটগ্রহণ শুরু হওয়ার কিছু ক্ষণ পরেই ভোট দিয়ে এসেছিলেন হাসনের তৃণমূল প্রার্থী কাজল শেখ। সকাল সকাল নানুরের নিজের গ্রাম পাপুড়িতে ভোট দিলেন বীরভূমের জেলা সভাধিপতি কাজল। তিনি জানিয়েছিলেন, এখনও পর্যন্ত কোথাও কোন অশান্তির খবর নেই। মানুষ শান্তিতে নিজের ভোট নিজে দিচ্ছেন। প্রসঙ্গত, বীরভূমে সকাল ১১টা পর্যন্ত ৪১ শতাংশের কিছু বেশি ভোট পড়েছে।

ভোটদানের পর কাজল নিজের বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নানা কেন্দ্রেও যান। ভদ্রপুরের ৫২ এবং ৫৩ নম্বর বুথে গিয়ে দলীয় কর্মীদের সঙ্গে কথা বলেছেন তিনি। কর্মীদের দূরে সরিয়ে কিছু নির্দেশ দিতেও দেখা গিয়েছে তাঁকে। এর পরে তিনি বলেন, ‘উন্নয়নের পক্ষে মানুষ সব জায়গায় লাইন দিয়ে ভোট দিচ্ছেন।’

You might also like!