Game

1 hour ago

La Liga: লা লিগা, এমবাপে-ভিনিসিউসের গোলে রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান কমাল বার্সিলোনা

Kylian Mbappe & Deportivo Alaves
Kylian Mbappe & Deportivo Alaves

 

মাদ্রিদ, ২২ এপ্রিল  :সান্তিয়াগো বের্নাবেউয়ে মঙ্গলবার রাতে লা লিগার ম্যাচটি ২-১ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ আলাভেসের বিরুদ্ধে। দুই অর্ধে তারা করেছে একটি করে গোল। প্রথমে গোল করে দলকে এগিয়ে নেন এমবাপে। বিরতির পর চোখধাঁধানো গোলে ব্যবধান বাড়ান ভিনিসিউস। শেষ দিকে ব্যবধান কমান আলাভেসের তনি মার্তিনেস। লা লিগায় দুই ও সব প্রতিযোগিতা মিলিয়ে চার ম্যাচ পর জয়ের দেখা পেল আলভারো আরবেলোয়ার দল।

এই জয়ে বার্সিলোনার সঙ্গে ব্যবধান ৬ পয়েন্টে কমিয়ে আনল রিয়াল। ৩২ ম্যাচে ২৩ জয় ও চার ড্রয়ে ৭৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে তারা। এক ম্যাচ কম খেলে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সিলোনা। আর ৩২ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে আছে আলাভেস। অবনমন অঞ্চল থেকে ১ পয়েন্ট ওপরে তারা।

You might also like!