Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

West Bengal

2 months ago

Suvendu-adhikari : এবারও পরিবর্তন না হলে পশ্চিমবঙ্গে সনাতন শেষ হয়ে যাবে : শুভেন্দু অধিকারী

Suvendu Adhikari (symbolic picture)
Suvendu Adhikari (symbolic picture)

 

নন্দীগ্রাম, ২৩ এপ্রিল : ভোট দিলেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী তথা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার সকালে কাঁথিতে তাঁর বাড়ি শান্তিকুঞ্জ থেকে বেরিয়ে ভোটকেন্দ্রের উদ্দেশে যান শুভেন্দু। কাঁথির নন্দনায়কবাড় এলাকার ভোটার তিনি। বাড়ি থেকে বেরোনোর সময়ে তিনি বলেন, “শান্তিপূর্ণ ভোটের প্রার্থনা করুন।” শান্তিকুঞ্জের বাড়ি থেকে ভোট দিতে বেরোনোর সময়ে শুভেন্দু অধিকারী বলেন, “পরিবর্তন আনুন। বিজেপির হাতে দায়িত্ব দিন। শান্তিপূর্ণ ভোটের প্রার্থনা করুন। খুব একটা উৎপাত করতে পারেনি। পারবেও না। প্রাথমিক ভাবে ভোটের আগের রাতটা খুব গুরুত্বপূর্ণ থাকে। প্রাথমিক ভাবে নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় আধাসেনা বাহিনীকে ধন্যবাদ দেওয়া যেতেই পারে।”

শুভেন্দু আরও বলেন, "পরিবর্তন হবেই। এবার যদি পরিবর্তন না হয়, বাংলায় সনাতন শেষ হয়ে যাবে। নির্বাচন কমিশন ভালো কাজ করছে, কিন্তু সবখানেই কিছু গুন্ডা আছে। আমাদের পোলিং এজেন্ট গ্রেফতার হয়েছেন। অবিলম্বে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।"

You might also like!