Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

West Bengal

2 months ago

Bengal Weather Forecast: ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ, ভ্যাপসা গরম দক্ষিণবঙ্গে

South Bengal Weather Forecast
South Bengal Weather Forecast

 

কলকাতা, ২০ এপ্রিল : কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা নেই এখনই। গরম এবং অস্বস্তিকর অবস্থা বজায় থাকবে আপাতত এক সপ্তাহ। এমনই জানাল আলিপুর আবহাওয়া দফতর। তবে এ-ও জানিয়েছে, দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। দক্ষিণবঙ্গে গরমের প্রভাব থাকলেও, উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

সোমবার সকাল থেকেই তীব্র রোদের তেজে গরম বেশ ভালোই অনুভূত হয়েছে শহর ও শহরতলিতে। এদিন সকালে মহানগরী কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৭ ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। বৃষ্টির তেমন সম্ভাবনা নেই।

You might also like!