Country

2 hours ago

Maharashtra Vidhan Bhavan Bomb Threat: মহারাষ্ট্র বিধান ভবনে বোমাতঙ্ক! তল্লাশি চালালো পুলিশ

Maharashtra Vidhan Bhavan In Mumbai
Maharashtra Vidhan Bhavan In Mumbai

 

মুম্বই, ১২ মার্চ : মুম্বইয়ের নরিম্যান পয়েন্টে মহারাষ্ট্র বিধান ভবনে বোমাতঙ্ক! বৃহস্পতিবার সকালে বোমার হুমকির পরই বিধান ভবন খালি করে দেওয়া হয়। চিরুনি তল্লাশি চালায় পুলিশ। তবে, এখনও পর্যন্ত সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি। মহারাষ্ট্র বিধান ভবনে বাজেট অধিবেশন চলছে। বিধানসভার কার্যক্রম সকাল ৯.৪৫ মিনিটে শুরু হওয়ার কথা ছিল।

যুগ্ম পুলিশ কমিশনার (আইন ও শৃঙ্খলা) সত্যনারায়ণ এই বোমার হুমকিকে ভুয়ো আখ্যা দিয়েছেন। আইন পরিষদের চেয়ারপারসন রাম শিন্ডে বলেন, বিধান ভবন, হাইকোর্ট, মেট্রো নেটওয়ার্ক এবং একটি ব্যাঙ্ক উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে একটি ইমেল পাওয়া গেছে। তিনি বলেন, বোমা শনাক্তকরণ ও নিষ্ক্রিয়করণ স্কোয়াড এবং স্নিফার কুকুরের সঙ্গে পুলিশ বিধান ভবন পরিদর্শন করছে। উল্লেখ্য, সাম্প্রতিক বেশ কিছু দিন মুম্বই, দিল্লি, কলকাতা-সহ দেশের বিভিন্ন রাজ্যে বোমার হুমকির ঘটনা বেড়েই চলেছে। কখনও স্কুলে, কখনও ব্যাঙ্কে এই ধরনের হুমকি দেওয়া হচ্ছে। কে বা কারা হুমকি দিচ্ছে, তা তদন্ত করে দেখছে পুলিশ।

You might also like!