Breaking News
 
Abhishek Banerjee: হাই কোর্টের পর সুপ্রিম কোর্টে স্বস্তি অভিষেকের, বিদেশযাত্রায় মিলল অনুমতি JPSC-JSSC protest: ‘দুর্নীতি নয়, স্বচ্ছ নিয়োগ চাই’, জলকামানের সামনে জেন জি-র প্রতিবাদে উত্তপ্ত রাঁচি Halisahar incident: স্বামীর মৃত্যুর সুবিচারের লড়াই, সন্তানদের ভবিষ্যৎ! শুভেন্দুর ‘রাজধর্মে’ মুগ্ধ নিহত কর্মীর স্ত্রী CM Suvendu Adhikari: ‘যেখানে খুশি যান, পুলিশকে সময়মতো জানাবেন, নিরাপত্তা পাবেন’, মমতার নিরাপত্তা নিয়ে শুভেন্দুর স্পষ্ট বার্তা Jharkhand Student Protest: ৯৮ শতাংশ দাবি পূরণের দাবি খারিজ! নিয়োগ অনিয়মের প্রতিবাদে বিধানসভা অভিযানে ঝাড়খণ্ডের পড়ুয়ারা CM Suvendu Adhikari: হালিশহরে নিহত তৃণমূল কর্মীর পরিবারকে আশ্বাস, আইসি-আইওর বিরুদ্ধে কড়া পদক্ষেপ শুভেন্দুর

 

kolkata

4 months ago

Sealdah Train Service: শিয়ালদহ মেইন শাখায় ট্রেন চলাচল ব্যাহত, চরম দুর্ভোগে যাত্রীরা

Sealdah Train Service disrupted
Sealdah Train Service disrupted

 

কলকাতা, ১৩ মার্চ : ট্রেন চলাচল ব্যাহত শিয়ালদহ মেইন শাখায়। দমদমের আগে বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়েছে ট্রেন। আগরপাড়া, বেলঘরিয়া স্টেশন থেকে পর পর ট্রেন দাঁড়িয়ে রয়েছে বলে খবর। চরম সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। কী সমস্যা তা নিয়ে এখনও কিছু জানা যায়নি। শুক্রবার সকালে আগরপাড়া স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে আচমকাই দাঁড়িয়ে পড়ে ব্যারাকপুর-বিবাদি বাগ লোকাল। স্টেশনে দীর্ঘ ক্ষণ দাঁড়িয়ে থাকায় যাত্রীরা ওই ট্রেন থেকে নেমে আসেন। দুই এবং চার নম্বর প্ল্যাটফর্ম দিয়ে শিয়ালদহগামী ডাউন লাইনের ট্রেন চলে। চার নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়ে পড়লেও দুই নম্বর প্ল্যাটফর্মে চালু থাকে। যাত্রীরা জানাচ্ছেন, চার নম্বরের লাইনে একের পর এক ট্রেন দাঁড়িয়ে গিয়েছে। এগোতে পারছে না। তবে কী সমস্যা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

You might also like!