Country

2 hours ago

Fire at Noida: নয়ডায় বৈদ্যুতিক মিটার তৈরির কারখানায় আগুন, আহত কমপক্ষে ২৪ জন

Fire at Noida electricity meter factory
Fire at Noida electricity meter factory

 

নয়ডা, ১২ মার্চ : উত্তর প্রদেশের নয়ডায় আগুন লাগল বৈদ্যুতিক মিটার তৈরির একটি কারখানায়। বৃহস্পতিবার নয়ডার ফেজ ১ থানার অন্তর্গত সেক্টর-৪-এর বি-৪০-এ ক্যাপিটাল পাওয়ার সিস্টেম লিমিটেড কোম্পানিতে আগুন লাগে। স্থানীয় পুলিশ বাহিনী ও দমকল আগুন নেভানোর চেষ্টা চালায়। আগুনে কমপক্ষে ২৪ জন আহত হয়েছেন এবং তাদের চিকিৎসা চলছে। অতিরিক্ত সিপি (আইন ও শৃঙ্খলা) রাজীব নারায়ণ মিশ্র বলেন, "বৃহস্পতিবার সকালে সেক্টর ৪-এর একটি কারখানায় আগুন লাগার খবর পাওয়া যায়। এই কারখানায় ইলেকট্রনিক মিটার তৈরি করা হয়। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। সেই সময় কারখানায় প্রায় ২০০-২৫০ জন রাতের শিফটে কাজ করছিলেন। প্রচণ্ড ধোঁয়া ছিল, শ্বাসকষ্ট অনুভব করেন অনেকে। কমপক্ষে ২৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের সামান্য আঘাত রয়েছে। কেউ কেউ আতঙ্কিত অবস্থায় আছেন, আবার কেউ কেউ দৌড়ে পড়ে যাওয়ার কারণে হাড় ভেঙে গেছে।"

You might also like!