Breaking News
 
Abhishek Banerjee: হাই কোর্টের পর সুপ্রিম কোর্টে স্বস্তি অভিষেকের, বিদেশযাত্রায় মিলল অনুমতি JPSC-JSSC protest: ‘দুর্নীতি নয়, স্বচ্ছ নিয়োগ চাই’, জলকামানের সামনে জেন জি-র প্রতিবাদে উত্তপ্ত রাঁচি Halisahar incident: স্বামীর মৃত্যুর সুবিচারের লড়াই, সন্তানদের ভবিষ্যৎ! শুভেন্দুর ‘রাজধর্মে’ মুগ্ধ নিহত কর্মীর স্ত্রী CM Suvendu Adhikari: ‘যেখানে খুশি যান, পুলিশকে সময়মতো জানাবেন, নিরাপত্তা পাবেন’, মমতার নিরাপত্তা নিয়ে শুভেন্দুর স্পষ্ট বার্তা Jharkhand Student Protest: ৯৮ শতাংশ দাবি পূরণের দাবি খারিজ! নিয়োগ অনিয়মের প্রতিবাদে বিধানসভা অভিযানে ঝাড়খণ্ডের পড়ুয়ারা CM Suvendu Adhikari: হালিশহরে নিহত তৃণমূল কর্মীর পরিবারকে আশ্বাস, আইসি-আইওর বিরুদ্ধে কড়া পদক্ষেপ শুভেন্দুর

 

kolkata

4 months ago

Vidyasagar Bridge to be closed :মেরামতির কাজের জন্য রবিবার ১২ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, জারি হলো বিজ্ঞপ্তি

Vidyasagar Bridge to be closed
Vidyasagar Bridge to be closed

 

কলকাতা: আগামী রবিবার, ১৫ মার্চ রক্ষণাবেক্ষণ ও মেরামতির কাজের জন্য বিদ্যাসাগর সেতুতে (দ্বিতীয় হুগলি সেতু) ১২ ঘণ্টার জন্য যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। কলকাতা পুলিশের পক্ষ থেকে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।সরকারি সূত্রে জানানো হয়েছে, বিদ্যাসাগর সেতুর মেরামতি ও পুনর্বাসনমূলক কাজের জন্য রবিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। এই সময়ের মধ্যে সেতুর স্টে-কেবল , হোল্ডিং-ডাউন কেবল এবং বেয়ারিংসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাঠামোগত অংশের প্রতিস্থাপন ও সংস্কারের কাজ সম্পন্ন করা হবে।সেতুর নিরাপত্তা ও স্থায়িত্ব নিশ্চিত করার স্বার্থেই এই জরুরি মেরামতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে ওই নির্দিষ্ট সময়সীমার মধ্যে বিদ্যাসাগর সেতুর ওপর দিয়ে কোনও ধরনের যানবাহন চলাচল করতে পারবে না।কলকাতা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে (বিজ্ঞপ্তি নং: টিপি/১৩, তারিখ: ১২ মার্চ ২০২৬), সাধারণ যাত্রী ও যানবাহন চালকদের এই সময়ে বিকল্প রাস্তা ব্যবহার করতে হবে। যানজট এড়াতে এবং মেরামতির কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় নির্দেশিকাও দেওয়া হয়েছে।

You might also like!