Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

West Bengal

4 months ago

WB Weather Forecast: কলকাতায় ঊর্ধ্বমুখী তাপমাত্রা, একাধিক জেলায় বৃষ্টিরও পূর্বাভাস

Rising temperatures in Kolkata
Rising temperatures in Kolkata

 

কলকাতা, ৮ মার্চ : মহানগরী কলকাতায় ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। রবিবাসরীয় সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.২ ডিগ্রি বেশি। শীত বিদায় নিয়েছে মাত্রা কয়েকদিনই হল, এরই মধ্যে গরম অনুভূত হওয়া শুরু করেছে। দুপুরে ঘর্মাক্ত গরম অনুভূত হচ্ছে শহর ও শহরতলিতে। এমতাবস্থায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বিভিন্ন জেলায় বৃষ্টি প্রত্যাশিত। বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের একাধিক জেলাতেও। বৃষ্টি হলেও, আপাতত রাজ্যের কোনও জেলাতেই তাপমাত্রার বিশেষ হেরফের হওয়ার সম্ভাবনা নেই।

You might also like!