Breaking News
 
Surya Kant insult: এজলাসেই প্রধান বিচারপতিকে ‘অযোগ্য’ আক্রমণ! বিতর্কিত আইনজীবীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ সুপ্রিম কোর্টের SFI-ABVP Clash: বাম বনাম এবিভিপি, বইপাড়ায় ধুন্ধুমার! বিমান বসুকে লক্ষ্য করে স্লোগান, পালটা জবাব প্রবীণ নেতার CM Suvendu Adhikari: ‘খাবার ঠিকমতো পাচ্ছ তো?’ আদিবাসী হস্টেলের পড়ুয়াদের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথোপকথন ঘিরে চর্চা Kulgam Encounter: ‘আল্লার সঙ্গে দেখা করতে যাচ্ছি’, শেষ ফোনে কী বলেছিল লতিফ? মসজিদের ভিতরেই কীভাবে চালাল অভিযান? TMC | শাহজাহানের ঘনিষ্ঠ নেতার বিরুদ্ধে ভূরি ভূরি অভিযোগ, সন্দেশখালিতে গ্রেপ্তার ঘিরে চাঞ্চল্য Buri Maa Bhog: কুপন নিয়ে প্রসাদ, বিকেল ৫টার পর বিনামূল্যে ভোগ! কৃষ্ণনগরের ‘বুড়িমা’ পুজোয় বিশেষ আয়োজন

 

UEFA Nations League: নেশন্স লিগ,প্রথম চার ম্যাচের তিনটিতেই জয়হীন রইল জার্মানরা

Logo of UEFA Nations League
Logo of UEFA Nations League

 

আউটসবুর্গ (জার্মানি), ৫ অক্টোবর  : আগের ম্যাচে জয়ে ফেরার পরের ম্যাচে আবার ধাক্কা খেল জার্মানি। গ্রিসের বিপক্ষে ম্যাচ জুড়ে আক্রমণে দাপট দেখালেও গোল পেল না জার্মানি। গ্রিসে রবিবার রাতে উয়েফা নেশন্স লিগের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। আর নতুন কোচ ইয়ুর্গেন ক্লপের দল প্রথম চার ম্যাচের তিনটিতেই জয় পেল না। জার্মানির একমাত্র জয়টি এসেছে সার্বিয়ার বিরুদ্ধে। ম্যাচে ১৩টি শট নিয়ে তিনটি লক্ষ্যে রাখতে পারে জার্মানরা। তাদের তিনটি শট ঠেকিয়ে দেন গ্রিস গোলরক্ষক। তাছাড়া তাদের একটি গোল বাতিল হয়ে যায় ভিএআর পর্যালোচনায়। চার ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে ‘এ’ লিগের দুই নম্বর গ্রুপে তৃতীয় স্থানে আছে জার্মানি। আসরে গ্রিস এখনও অপরাজিত। তারা দুটি করে জয় ও ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে। আর সমান পয়েন্ট নিয়ে শীর্ষে নেদারল্যান্ডস। এদিন সার্বিয়াকে ২-১ গোলে হারিয়েছে নেদারল্যান্ডস। সার্বিয়া হেরেছে চার ম্যাচেই।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…