Breaking News
 
WB New Airport : আকাশপথে বাংলার নতুন দিগন্ত! ৪ বিমানবন্দর চালুতে মউ স্বাক্ষর, কলকাতা-ইউরোপ সরাসরি বিমান চালানোর আর্জি মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: পুজোর আগে ‘কল্পতরু’ শুভেন্দু! ১৪,৪৫৪ নিয়োগ থেকে কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি, মমতার মেডিক্যাল রিপোর্ট ইস্যুতেও বার্তা মুখ্যমন্ত্রীর Milan Pradhan: নন্দীগ্রাম ভোটের আগে বড় স্বস্তি, সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল Bank Fraud Case: ব্যাঙ্ক প্রতারণা মামলায় বড় পদক্ষেপ, ওড়িশা থেকে কলকাতা, একাধিক জায়গায় ইডির হানা SIR row: এসআইআর নিয়ে জ্ঞানেশকে নোটিস শীর্ষ আদালতের, তবে সাসপেনশনের আবেদন খারিজ মঙ্গলবার উপনির্বাচন, তার আগেই নন্দীগ্রামের আইসি বদল! দায়িত্বে জেলার ট্রাফিক ইনচার্জ

 

International

7 months ago

Nepal General Election 2026: ফের ভোট দিচ্ছে নেপাল, সুশীলা কার্কি বললেন তাঁর দায়িত্ব শেষ

Nepal's Interim Prime Minister Sushila Karki
Nepal's Interim Prime Minister Sushila Karki

 

কাঠমান্ডু, ৫ মার্চ  : জেন জি বিক্ষোভে ওলি সরকারের পতনের পর নেপাল বৃহস্পতিবার ফের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছে। ২৭৫টি আসনের জন্য এই প্রতিদ্বন্দ্বিতা চলছে, যেখানে ১৬৫ জন সদস্য সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হবেন এবং ১১০ জন সদস্য আনুপাতিক প্রতিনিধিত্বের মাধ্যমে নির্বাচিত হবেন। নেপালে, বৃহস্পতিবার সকাল ৭টা থেকে দেশব্যাপী প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। সারা দেশের ৭৭টি জেলায় এক দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে, সকাল ৭:০০ টা থেকে বিকেল ৫:০০ টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে জেন জি বিক্ষোভের পর পতন হয়েছিল নেপালের কেপি শর্মা ওলির সরকারের। তার পর থেকে সে দেশের শাসনভার রয়েছে অন্তর্বর্তী সরকারের হাতে। নেপালের সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কির নেতৃত্ব দেন এই অন্তর্বর্তী সরকারের। প্রায় ছ’মাস পর নেপালে ফের সরকার গঠন হতে চলেছে। এ বারও ভোটে লড়ছেন কেপি শর্মা ওলি। নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি বৃহস্পতিবার সকালে কাঠমান্ডুর ধাপাসি ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোট দিয়েছেন। ভোট দেওয়ার পর তিনি বলেন, "আমার দায়িত্ব শেষ।"

You might also like!