Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Champions League: চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে বায়ার্ন, বেনফিকা ও ক্লাব ব্রুজ

Champions League
Champions League

 

মিউনিখ, ১৯ ফেব্রুয়ারি : চ্যাম্পিয়নস লিগে মঙ্গলবার রাতে রোমাঞ্চর সব লড়াইয়ের সাক্ষী হয়েছে ফুটবল বিশ্ব। নির্ধারিত সময়ে পিছিয়ে থেকে যোগ করা সময়ের শেষ দিকে গোল করে শেষ ষোলো নিশ্চিত করেছে বায়ার্ন মিউনিখ। আর প্লে-অফের দ্বিতীয় লেগে মঙ্গলবার আরেক ম্যাচে শেষ সময়ের গোলে মোনাকোর বিপক্ষে ড্র করে রাউন্ড অব সিক্সটিন নিশ্চিত করছে বেনফিকাও। আর এক ম্যাচে আতালান্তাকে ঘরের মাঠে বিধ্বস্ত করে পরের রাউন্ড নিশ্চিত করছে ক্লাব ব্রুজও।

দ্বিতীয় লেগে ১-১ সমতায় ম্যাচ শেষ হলেও দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে জিতে শেষ ষোলো নিশ্চিত করে বায়ার্ন। এদিকে, ঘরের মাঠে মোনাকোর বিপক্ষে ৩-৩ গোলের রোমাঞ্চকর ড্রয়ের পর, দুই লেগ মিলিয়ে ৪-৩ গোলে এগিয়ে থেকে শেষ ষোলোয় উঠেছে বেনফিকা। প্রথম লেগে ১-০ গোলে জিতেছিল বেনফিকা। বায়ার্ন ও বেনফিকা হাড্ডাহাড্ডি লড়াই করে শেষ ষোলোর টিকিট পেলেও আধিপত্য নিয়ে খেলে নিজেদের শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে ক্লাব ব্রুজ। ঘরের মাঠে প্রথম লেগে ২-১ ব্যবধানে এগিয়ে থাকা ক্লাব ব্রুজ মঙ্গলবার রাতে প্রতিপক্ষকে নিজেদের মাঠে ৩-০ গোলে বিধ্বস্ত করেছে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…