Breaking News
 
Firecracker | উৎসবের আনন্দে লাগাম নয়, নিরাপত্তায় জোর! ফানুস ও বাজি নিয়ে কড়া বার্তা প্রশাসনের CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে

 

Delhi Oath Ceremony Updates: দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ রেখা গুপ্তার, মন্ত্রী হলেন ৬ বিজেপি বিধায়ক

PM Narendra Modi & CM Rekha Gupta
PM Narendra Modi & CM Rekha Gupta

 

নয়াদিল্লি, ২০ ফেব্রুয়ারি : দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিজেপির প্রথমবারের বিধায়ক রেখা গুপ্তা। এছাড়াও দিল্লির মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ৬ জন বিজেপি বিধায়ক। এই ৬ জন হলেন - পরভেশ সাহিব সিং, আশিষ সুদ, মনজিন্দর সিং সিরসা, রবীন্দর ইন্দ্ররাজ সিং, কপিল মিশ্র ও পঙ্কজ কুমার সিং। বৃহস্পতিবার দুপুরে দিল্লির উপ-রাজ্যপাল বিনয় কুমার সাক্সেনা সবাইকে শপথবাক্য পাঠ করান।

দিল্লির রামলীলা ময়দানে বৃহস্পতিবার জমকালো শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীরা। উপস্থিত ছিলেন বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরাও। সূত্রের খবর, দিল্লি বিধানসভার স্পিকার হতে পারেন বিজেন্দর গুপ্তা এবং ডেপুটি স্পিকার হতে পারেন মোহন সিং বিষ্ট।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…