Breaking News
 
21 July Shahid Diwas: ২১ জুলাইয়ের ফাইল খুলতেই বিস্ফোরক দাবি! ‘উসকানি ছাড়াই গুলি’, কমিশনের রিপোর্ট পড়লেন শুভেন্দু CJP leaders meet Nadda: নাড্ডার সঙ্গে মুখোমুখি বৈঠক, দাবিদাওয়া নিয়ে আলোচনার আশ্বাস; সংসদ চত্বর থেকে সরানো হল বিক্ষোভকারীদের Sukhendu Sekhar Roy Oath: বাঙালি ঐতিহ্যের বার্তা সংসদে! রাজ্যসভায় বাংলায় শপথ সুখেন্দুশেখর রায়ের Dilip Ghosh: পঞ্চায়েতে বড় নিয়োগ অভিযান, ১১ হাজার পদে চাকরির প্রক্রিয়া শুরু চলতি বছরেই, ঘোষণা মন্ত্রীর Vande Mataram Bill: ‘বন্দে মাতরম’-এর মর্যাদা রক্ষায় বড় পদক্ষেপ! জাতীয় গানের সুরক্ষায় নতুন বিল আনছে কেন্দ্র Sonam Wangchuk: সংসদে যেতে বাধা, পুলিশের কাঁদানে গ্যাস! অভিযানে যোগ দিতে চেয়ে চিঠি সোনম ওয়াংচুকের

 

Health

2 years ago

Digene medicine:স্বাদ-গন্ধ নিয়ে অভিযোগ 'ডাইজিন' ওষুধ, বাজার থেকে তুলে নিল কোম্পানি

Digene medicine
Digene medicine

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বাজার থেকে তুলে নেওয়া হল বোতল বোতল অ্যান্টাসিড।  তিক্ত স্বাদ এবং তীব্র গন্ধের অভিযোগ উঠেছে। বাজারে জনপ্রিয় অ্যান্টাসিট ‘ডাইজিন সিরাপ’ (Digene Gel)-এর বিষয়ে একাধিক অভিযোগ আসায় ওষুধ প্রস্তুতকারক সংস্থা অ্যাবট ইন্ডিয়ার (Abbott India) ‘ডাইজিন সিরাপ’-এর  অসংখ্য ব্যাচ নম্বরের ফাইল তুলে নিল। সম্প্রতি ডাইজিনের প্রস্তুতাকারী সংস্থা অ্যাবট ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে,  বেশ কিছুদিন ধরে ‘ডাইজিন সিরাপ’-এর দুটি ভ্যারিয়েটে স্বাদ ও গন্ধ নিয়ে অভিযোগ আসায় এই সিদ্ধান্ত নেয় ওষুধ কোম্পানীটি।

৩১ আগস্ট ভারতের ড্রাগ কন্ট্রোলার জেনারেলের (DCGI) তরফে চিঠি জারি করা হয়। সেই চিঠি অনুযায়ী, ৯  অগাস্ট গ্রাহকের ব্যবহৃত ‘ডাইজিন সিরাপ’এর  মিন্ট ফ্লেভারের একটি বোতল নিয়মিত স্বাদ (মিষ্টি) এবং হালকা গোলাপী রঙের যেখানে আরেকটি বোতল। একই ব্যাচের পর্যবেক্ষণ করা হয়েছে যে এটি তিক্ত স্বাদ এবং তীব্র গন্ধ সহ সাদা রঙের ছিল অভিযোগ (sic)”।

মুম্বই ভিত্তিক সংস্থাটি স্বেচ্ছায় বিশেষত পুদিনা এবং ওরেঞ্জ স্বাদের সিরাপগুলিকে তুলে নিয়েছে বাজার থেকে৷ এছাড়াও, কোম্পানি তাদের গোয়া ফ্যাসিলিটিতে উৎপাদিত ‘ডাইজিন জেলের সকল প্রকারের উৎপাদন  বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। গোয়া ইউনিটে তৈরি ‘ডাইজিন জেলের সমস্ত ব্যাচগুলিও প্রত্যাহার করবে। 


You might also like!