Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

kolkata

3 months ago

SSC: এসএসসিতে বয়সের ছাড়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের; বিপাকে হাজার হাজার চাকরিপ্রার্থী

Supreme Court
Supreme Court

 

 দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: এসএসসি (SSC) নিয়োগ প্রক্রিয়ায় বয়সে ছাড় দেওয়ার বিষয়ে কলকাতা হাই কোর্টের যে রায় ছিল, তাতে আপাতত জল ঢেলে দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি বি ভি নাগরত্ন এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহ-র ডিভিশন বেঞ্চ হাই কোর্টের সেই নির্দেশের ওপর স্থগিতাদেশ জারি করেছে।

২৬ হাজার চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্ট জানিয়েছিল, যাঁরা দুর্নীতিতে যুক্ত বা দাগি নন (আনটেন্টেড), তাঁরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন এবং নির্ধারিত বয়ঃসীমা অতিক্রান্ত হয়ে গেলেও নতুন নিয়োগপ্রক্রিয়ায় যোগ দিতে পারবেন। এই যুক্তি দেখিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কয়েক জন চাকরিপ্রার্থী। ২০১৬ সালের নিয়োগপ্রক্রিয়ায় তাঁরা ছিলেন না। তবে তাঁদের বিরুদ্ধে কোনও দুর্নীতির অভিযোগও পাওয়া যায়নি। একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগপ্রক্রিয়ায় যোগ দিতে এই নতুন প্রার্থীরা বয়সে ছাড় চেয়েছিলেন। হাই কোর্টের বিচারপতি সিংহের বেঞ্চে সেই মামলার শুনানি হয়।

গত ১২ ডিসেম্বর এই সংক্রান্ত মামলায় হাই কোর্ট জানিয়েছিল, যাঁরা দুর্নীতিতে যুক্ত নন, তাঁদের নামের কোনও তালিকা এসএসসি আলাদা করে প্রকাশ করেনি। ফলে আপাতত যাঁদের নাম দাগি (টেন্টেড) তালিকায় নেই, তাঁদের ক্ষেত্রেও সুপ্রিম কোর্টের নির্দেশ প্রযোজ্য হবে। বয়সের কারণে তাঁদের কাউকে নিয়োগপ্রক্রিয়া থেকে বাদ দেওয়া যাবে না। এর পর মামলাটি সুপ্রিম কোর্টে যায়। সোমবার শীর্ষ আদালত এই মামলার সব পক্ষকে নোটিস জারি করেছে। আগামী মার্চ মাসে মামলার পরবর্তী শুনানি রয়েছে। তার আগে সব পক্ষকে আদালতে হলফনামা দিতে হবে।

দুর্নীতির অভিযোগে ২০১৬ সালের এসএসসি-র সমগ্র প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। তার ফলে প্রায় ২৬ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি গিয়েছে। আদালতের নির্দেশে নতুন করে নিয়োগপ্রক্রিয়া শুরু করেছে কমিশন। আদালত জানিয়েছিল, যাঁরা দাগি হিসাবে চিহ্নিত, তাঁরা নতুন প্রক্রিয়ায় যোগ দিতে পারবেন না। বেতনও ফেরত দিতে হবে। তবে দাগিদের তালিকায় যাঁদের নাম নেই, তাঁরা নতুন প্রক্রিয়ায় সুযোগ পাবেন। বয়সের ছাড়ও পাবেন। নতুন নিয়োগপ্রক্রিয়ায় নতুন প্রার্থী হিসাবে যাঁরা যোগ দিয়েছেন, আগে কখনও যাঁরা এসএসসি-র পরীক্ষা দেননি, তাঁদের বয়সের ছাড় দিয়েছিলেন বিচারপতি সিংহ। আপাতত তা স্থগিত হল।

You might also like!