Breaking News
 
Mamata Banerjee's Party: ‘ফুটবলার’ই এবার নতুন পরিচয়! নীল-সাদা লোগো প্রকাশ করে কর্মীদের কী বার্তা মমতার? Humayun Kabir: ৪ ঘণ্টা জেরা, ফের ২৩ সেপ্টেম্বর তলব! বাবরি-অডিও কাণ্ডে থানা থেকে বেরিয়ে বড় বার্তা হুমায়ুনের Suvendu Meet Ambani: আম্বানির সঙ্গে বৈঠকে মুম্বই যাচ্ছেন মুখ্যমন্ত্রী! বাংলায় বিনিয়োগ টানতে বড় পদক্ষেপ CM Suvendu Adhikari: মৎস্যশিল্পে বড় সুখবর বাংলার! ‘প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা’য় ৯ কোটি দিল কেন্দ্র Puja Permission Rules: অনুদানের টাকা যাবে কমিটির অ্যাকাউন্টেই! নয়া নিয়মে জটিলতায় কয়েক হাজার পুজো কমিটি IIT Bombay student suicide: জাতিবিদ্বেষী কটাক্ষের অভিযোগে ছাত্রের আত্মহত্যা! অভিযুক্ত অধ্যাপক সাসপেন্ড, ক্ষমা চাইল বম্বে আইআইটি

 

Entertainment

8 months ago

Veer Pahariya:নূপুরের প্রীতিভোজে শুধুই বীরের দেখা! কৃতি-কবীবের জোড়া অনুপস্থিতিতে উসকে দিল বিচ্ছেদের জল্পনা—তবে কি সব শেষ?

Veer Pahariya and Tara Sutaria
Veer Pahariya and Tara Sutaria

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  শুরুতে অনেকেই মনে করেছিলেন, এটি হয়তো কোনো নতুন মিউজিক ভিডিও বা রিয়্যালিটি শো-র প্রচারের কৌশল। কিন্তু সময় যত গড়াচ্ছে, অভিনেত্রী তারা সুতারিয়া এবং গায়ক এপি ঢিল্লোঁর রসায়ন দেখে নেটিজেনদের ধারণা— ‘যা রটে, তার কিছুটা তো বটেই!’

অন্তত কৃতি সেননের বোন নূপুর সেননের বিয়ের প্রীতিভোজে বীর একাই এসেছিলেন। ধারেপাশে কোথাও নেই তারা! একই প্রীতিভোজের আসরে বিপরীত ছবিও চোখ টেনেছে উপস্থিত বাকি আমন্ত্রিতদের। একদিকে, দিশা পটানী তাঁর চর্চিত প্রেমিক, পঞ্জাবি গায়ক তলবিন্দর সিংহ সিদ্‌ধুর বাহুলগ্না। প্রেমিকাকে পাশে পেয়ে স্বভাব অনুযায়ী মুখোশে মুখ ঢাকতে পর্যন্ত ভুলে গিয়েছিলেন তিনি! অন্য দিকে, পুরো অনুষ্ঠানে একাকী বীর। সঙ্গীবিহীন বীরকে দেখে বিচ্ছেদের গুঞ্জন স্বাভাবিক ভাবেই আরও বেড়েছে।

তবে সজ্জায় বা আচরণে ‘স্কাই ফোর্স’ অভিনেতার কোনও জড়তা ছিল না। উৎসবের রাতের রং কালো। বীর নিজেকে তাই সাজিয়েছিলেন কালো পোশাকে। অনুষ্ঠানে এসে তিনি নূপুরকে জড়িয়ে ধরেন। শুভেচ্ছা জানান গায়ক স্বামী স্টেবিন বেনকে। বাকি আমন্ত্রিতদের সঙ্গেও বীরকে হাসিঠাট্টায় মাততে দেখা যায়।

You might also like!