Breaking News
 
Agnimitra Paul: ইএসপি বন্ধ রেখে দূষণের অভিযোগ! ‘তৃণমূল জমানার বদভ্যাস আর নয়’, কড়া বার্তা অগ্নিমিত্রার Akash Maoist leader Arrested: ‘পশ্চিমবঙ্গের ত্রিসীমানায় লাল সন্ত্রাস খতম’! মাওবাদী আকাশ গ্রেপ্তারিতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর Swara Bhasker on Ayodhya verdict: ‘রামজন্মভূমি রায়ে হিন্দু হিসেবে লজ্জিত’! স্বরা ভাস্করের মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক Partha Chatterjee: জামিনের শর্ত লঙ্ঘনের অভিযোগ! ফের কি জেলবন্দি হতে হবে পার্থ চট্টোপাধ্যায়কে? Mamata Banerjee: মমতার সভায় মিলল হাই কোর্টের সায়! শ্রীরামপুরে সভার আগে মানতে হবে কোন কোন শর্ত? 18th BRICS Summit: ভারতে ব্রিকস বৈঠকে জিনপিং অসুস্থ? একাধিক রাষ্ট্রনেতার ‘অসুস্থতা’ নিয়ে বড় বার্তা বিদেশমন্ত্রকের

 

Entertainment

1 hour ago

Bigg Boss: কাজ়ী-আসিফের ঝামেলায় উত্তপ্ত ‘বিগ বস্‌’! প্রায় হাতাহাতি, কটাক্ষের নিশানায় ‘পঞ্চায়েত’-এর অভিনেতা

Aasif Khan & Qazi Touqeer's Clash
Aasif Khan & Qazi Touqeer's Clash

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ‘বিগ বস্‌ ২০’-এর ঘরে ফের বাগ্‌বিতণ্ডায় জড়ালেন আসিফ খান ও কাজ়ী তৌকীর। তবে এ বার পরিস্থিতি যে আগের তুলনায় আরও উত্তপ্ত হতে চলেছে, তারই ইঙ্গিত মিলেছে প্রকাশ্যে আসা নতুন ঝলকে। যদিও ঠিক কী বিষয়কে কেন্দ্র করে দু’জনের মধ্যে ঝামেলার সূত্রপাত, তা এখনও স্পষ্ট নয়। ‘বিগ বস্‌’-এর ঘরে সহ-প্রতিযোগীদের সঙ্গে একাধিক বার তর্কে জড়াতে দেখা গিয়েছে আসিফকে। তাঁর এই আচরণ নিয়েই দর্শকদের একাংশের মধ্যে তৈরি হয়েছে বিরূপ প্রতিক্রিয়া। তাঁদের মতে, প্রতিযোগীর আচরণ অনেক সময়ই ‘আগ্রাসী’ বলে মনে হচ্ছে। ঝলকে দেখা যাচ্ছে, কাজ়ীকে উদ্দেশ করে আসিফ বলেন, “ভদ্র ভাবে কথা বল!” উত্তরে রেগে গিয়ে কাজ়ী বলেন, “তোকে আগের বার ছেড়ে দিয়েছিলাম আমি।” এর পর দু’জনের মধ্যে শুরু হয় গালিগালাজ। একসময়ে রাগে বিছানার উপর উঠে কাজ়ীর দিকে তেড়ে যেতে দেখা যায় আসিফকে।

এই ঝলক প্রকাশ্যে আসতেই সমাজমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। এক নেটাগরিক অভিনয় নিয়ে অন্য প্রতিযোগীদের উদ্দেশে আসিফের কটাক্ষ ছুড়ে দেওয়ার প্রবণতা রয়েছে বলে উল্লেখ করেন। তাঁর বক্তব্য, “আসিফ নিজে কী এমন অভিনয় করেছেন, তা নিয়েই প্রশ্ন রয়েছে। অথচ এমন ভাবে বাকিদের কটাক্ষ করেন, যেন নিজে কিংবদন্তি অভিনেতা।” ওই নেটাগরিকের মতে, প্রকৃত দক্ষ অভিনেতা অভিনয়শিল্পকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেন, আর অহঙ্কারী অভিনেতারা বারবার নিজের দক্ষতার কথা মনে করিয়ে দেন। প্রসঙ্গত, জনপ্রিয় ওয়েব সিরিজ় ‘পঞ্চায়েত’-এ অভিনয় করে খ্যাতি পান আসিফ। আর এক নেটাগরিক লেখেন, “কাউকে কিছু বললেই আসিফ বারবার তাঁর দিকে তেড়ে যায় কেন! যেন মেরেই দেবে!” অন্য এক জনের মন্তব্য, “আসিফ ভীষণ আগ্রাসী। কাজ়ীর দিকে তেড়ে যেতে বিছানার উপরেই উঠে পড়ল!”

তবে এই প্রথম নয়, এর আগেও বিগ বস্‌-এর ঘরে একাধিক বার বিবাদে জড়িয়েছেন আসিফ ও কাজ়ী। প্রথম ‘ক্যাপ্টেনসি টাস্ক’-এর সময় দু’জনের মধ্যে বড়সড় ঝামেলা হয়েছিল। তর্ক ক্রমে প্রায় হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়। সেই সময় কাজ়ীকে গালিগালাজও করেন আসিফ। পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসতে হয় বাড়ির অন্য সদস্যদের। যদিও সেই বিবাদ বেশি দিন স্থায়ী হয়নি। পরে নিজের আচরণের জন্য কাজ়ীর কাছে ক্ষমা চেয়ে নেন আসিফ। কাজ়ীও ক্ষমা করেন। এরপর দু’জনে ঝামেলা মিটিয়ে একে অপরকে জড়িয়ে ধরেন।

You might also like!