Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Boxing Legend George Foreman Dies: দুইবারের হেভিওয়েট বিশ্ব চ্যাম্পিয়ন জর্জ ফোরম্যান মারা গেলেন

Boxing Legend George Foreman
Boxing Legend George Foreman

 

টেক্সাস, ২২ মার্চ : সর্বকালের অন্যতম দুবারের হেভিওয়েট বিশ্ব চ্যাম্পিয়ন জর্জ ফোরম্যান শুক্রবার মারা গেলেন। তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তাঁর পরিবার তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ঘোষণা করেছে। ১৯৬৮র অলিম্পিকে স্বর্ণপদক জয়ী ফোরম্যান দুইবারের হেভিওয়েট বিশ্ব চ্যাম্পিয়ন এবং হল অফ ফেম বক্সার ছিলেন। প্রয়াত জর্জ ফোরম‍্যান ১৯৭৪ সালে মহম্মদ আলির সঙ্গে ‘রাম্বল ইন দ‍্য জাঙ্গল’ লড়াইয়ে হেরে গিয়ে বিশ্বচ্যাম্পিয়নের খেতাব হাতছাড়া করেন। এই লড়াই ছিল সর্বকালের সবচেয়ে বিখ্যাত লড়াই এবং "হোয়েন উই ওয়্যার কিংস" ছবিটিতে এই লড়াইটির বর্ণনা দেওয়া হয়েছে এবং তা সেরা তথ্যচিত্রের জন্য অস্কার জিতেছে। ১৯৭৩ সালে কেরিয়ারের শেষের দিকে ফোরম্যান আবারও ইতিহাস তৈরি করেন আরও ৫ বার লড়াই করে, যার মধ্যে সেরা লড়াই ছিল জো ফ্রেজিয়ারের বিরুদ্ধে জয়। ২৮ বছর বয়সে ফোরম্যান তাঁর অবসর ঘোষণা করেন এবং তাঁর জন্মস্থান টেক্সাসে একজন নিযুক্ত মন্ত্রী হিসেবে কর্মজীবন শুরু করেন।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…