Breaking News
 
Assam polls 2026: অসমে বিজেপির প্রথম প্রার্থিতালিকা প্রকাশ, জালুকবাড়ি থেকে ফের লড়বেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা Mamata Banerjee: ‘দিল্লি থেকে রিমোট কন্ট্রোল চলছে!’ অফিসারদের ভিন্‌রাজ্যে পাঠানো নিয়ে কমিশনকে তোপ মমতার West Bengal Assembly Election: পানিহাটিতে হাই-ভোল্টেজ লড়াই! তৃণমূলের দুর্গে বিজেপির বাজি ‘অভয়া’র মা, কোন দিকে ঘুরবে জনমত? West Bengal Assembly Election: ১৩ আইপিএস-এর বিদায় ঘণ্টা বাজল! কিন্তু ভোটের ময়দানে বিধাননগর ও শিলিগুড়িতে কেন পুরনো মুখেই ভরসা? West Bengal Assembly Election: শুভেন্দুর ভবানীপুর সফরে ‘গো ব্যাক’ ধ্বনি! পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে থানা ঘেরাও বিরোধী দলনেতার West Bengal Assembly Election:ভাঙড়ে ফের রক্তপাত! নিভৃত এলাকায় বোমা তৈরির সময় বিপত্তি, বিস্ফোরণে উড়ে গেল চাল

 

Technology

1 year ago

শীঘ্রই লঞ্চ হতে পারে ! Yamaha R15-কে চাপে ফেলতে KTM RC 160

KTM RC 160
KTM RC 160

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক : কেটিএম (KTM) বর্তমানে তাদের ১২৫ সিসি প্ল্যাটফর্ম আপগ্রেড করে ১৬০ সিসি প্ল্যাটফর্ম নিয়ে আসার পরিকল্পনা করছে। এই পরিকল্পনার অধীনে RC 125 এবং 125 Duke-এর জায়গায় নতুন KTM RC 160 এবং Duke 160 বাজারে আসবে। সম্প্রতি এক KTM RC সিরিজের একটি বাইকের টেস্টিং চলাকালীন স্পট করা হয়েছে। অনুমান করা হচ্ছে, এটি সম্ভবত আসন্ন KTM RC 160 হতে পারে।

নতুন কেটিএম ১৬০ ডিউক এবং আরসি ১৬০ চলতি বছরেই ভারতে লঞ্চ হওয়ার কথা রয়েছে। পরীক্ষার জন্য ইতিমধ্যেই ফুল ফেয়ার্ড মডেলটিকে রাস্তায় নামিয়েছে কেটিএম। বাইকটি প্রোডাকশনের জন্য প্রস্তুত বলেও দাবি করা হয়েছে এক রিপোর্টে। তবে কোম্পানির পক্ষ থেকে এখনও অনুষ্ঠানিক ঘোষণা মেলেনি। তবে শোরুমে বন্ধ হয়ে যাওয়া দুই বাইকের প্রতিস্থাপনের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে কেটিএম, তা বলার অবকাশ রাখে না।পরীক্ষামূলক বাইকটির যে ছবি ফাঁস হয়েছে তাতে একাধিক রঙের ছোঁয়া দেখা গিয়েছে। সামনে সাদা, পিছনে কালো, চাকা রয়েছে কমলা রঙের। ইতিমধ্যে, দেশের বাজারে ২৫০ সিসি এবং ৩৯০ সিসি আরসি বাইক বিক্রি করে কোম্পানি। এতদিন বিক্রি হত ১২৫ সিসির মডেলও। তবে এবার তার জায়গায় আসতে চলেছে ১৬০ সিসির মডেল।

KTM 160 Duke ও RC 160 বাইকের সম্ভাব্য বৈশিষ্ট্য

১৬০ সিসির আরসি ও ডিউক মডেলে ডুয়াল চ্যানেল এবিএস, ডিস্ক ব্রেক, কুইকশিফটার, ১৬০ সিসি সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল্ড ইঞ্জিন (সম্ভাব্য শক্তি সর্বোচ্চ ১৮ হর্সপাওয়ার), ছয় গতির গিয়ারবক্স, ৫ ইঞ্চি টিএফটি কনসোল, ব্লুটুথ কানেক্টিভিটি ইত্যাদি বৈশিষ্ট্য থাকতে পারে বলে আশা করা হচ্ছে।

You might also like!