Lifestyle Tips: প্রতিদিন অন্তর্বাস কাচছেন? অজান্তেই এই ভুলে নষ্ট হচ্ছে ইলাস্টিক, জানুন সঠিক নিয়ম

How to wash underwear the right way for lasting freshness
How to wash underwear the right way for lasting freshness

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  বাড়ির বড়রা বরাবরই অন্তর্বাস পরিষ্কার রাখার পরামর্শ দেন। ব্যক্তিগত স্বাস্থ্যবিধি বজায় রাখতে নিয়মিত অন্তর্বাস ধোয়া অত্যন্ত জরুরি। তবে অন্য পোশাকের মতো অন্তর্বাস ধুলে চলবে না। সঠিক পদ্ধতিতে পরিষ্কার না করলে অন্তর্বাসের গুণমান নষ্ট হতে পারে এবং দ্রুত ব্যবহারের অনুপযোগী হয়ে উঠতে পারে।

অনেকেই মনে করেন, ঈষদুষ্ণ বা গরম জলে অন্তর্বাস ধোয়া বেশি ভালো। কিন্তু তা সবসময় ঠিক নয়। অন্তর্বাস ধোয়ার ক্ষেত্রে ঠান্ডা জল ব্যবহার করাই ভালো। গরম জলে ধুলে কাপড়ের ইলাস্টিকের স্থিতিস্থাপকতা নষ্ট হতে পারে, ফলে অন্তর্বাসের আকৃতি ও গুণমান দ্রুত নষ্ট হয়ে যায়। তাই অন্তর্বাস দীর্ঘদিন ভালো রাখতে ধোয়ার সময় জলের তাপমাত্রার দিকেও বিশেষ নজর রাখা প্রয়োজন। 

* উলের ডিটারজেন্ট— এই ধরনের ডিটারজেন্টে যেহেতু উলের জামাকাপড় ধোয়া হয়, তাই একটা ধারণা রয়েছে এগুলিতে ধুলে অন্তর্বাস নরম থাকে। এই ধারণা সম্পূর্ণ ভুল। এটি কিন্তু ইলাস্টিক আলগা করে দিতে পারে। বিশেষত ব্রা ও প্যান্টি ধোয়ার সময় কখনওই গরম জল ব্যবহার করা উচিত নয়।

•  ধোয়ার আগে ভিজিয়ে রাখুন— অন্তর্বাস ধোয়ার আগে সবসময় কিছুক্ষণ ভিজিয়ে রাখা খুব জরুরি। এর ফলে কোণ থেকে ময়লা বেরিয়ে যায়। এরপর অন্তর্বাস ধুয়ে দিন। কারণ ভিজিয়ে না রেখে অন্তর্বাস ধুয়ে দিলে কোণে জমে থাকা ময়লা বেরোতে পারে না।


* ব্রায়ের হুক খোলা রাখুন— কখনও হুক লাগানো অবস্থায় ব্রা ধোবেন না। সবসময় ব্রা ধোয়ার সময় হুক খোলা রাখুন। নাহলে এই হুক অন্য জামাকাপড়ে আটকে যেতে পারে। সেগুলি ছিড়ে যাওয়ার সম্ভাবনাও থাকে।

* ড্রায়ার ব্যবহার নয়— অন্তর্বাস শুকনো করার জন্য কখনই ড্রায়ার ব্যবহার করবেন না। ইলাস্টিক কখনও গরম সহ্য করতে পারে না। ফলে গরম জল ব্যবহার করলে যে ক্ষতি হয়, ড্রায়ার ব্যবহার করলে সেই একই ক্ষতি হতে পারে। ড্রায়ারের গরম হাওয়ায় প্রভাব পড়তে পারে ইলাস্টিকের উপর।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…