Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

IPL 2025: আর্চারের অনাকাঙ্ক্ষিত এক রেকর্ড

Jofra Archer
Jofra Archer

 

কলকাতা, ২৪ মার্চ : রবিবার হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে মোহিত শার্মাকে ‘মুক্তি’ দিয়ে আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ড গড়লেন রাজস্থান রয়েলসের ইংলিশ পেসার আর্চার। রবিবার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৪ ওভারে ৭৬ রান দিয়ে উইকেট শূন্য থাকেন আর্চার। গত আসরে গুজরাট টাইটান্সের হয়ে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ৪ ওভারে ৭৩ রান দিয়েছিলেন মোহিত।

আইপিএলের গত আসরে খেলেননি আর্চার। এবারের আসরের জন্য শুরুতে নিলামের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন না তিনি, যা নিয়ে উঠেছিল প্রশ্ন, জেগেছিল কৌতূহল। পরে নিলামের ৩ দিন আগে তালিকায় ফেরানো হয় তাকে। ১২ কোটি ৫০ লাখ টাকাতে তাকে দলে নেয় রাজস্থান। এক আসর পর আইপিএলে ফেরার উপলক্ষটা কিন্তু সুখকর হলো না জফ্রা আর্চারের।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…