Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

UEFA Nations League: রুদ্ধশ্বাস উত্তেজনার টাইব্রেকারে জিতে নেশন্স লিগের সেমিফাইনালে ফ্রান্স

UEFA Nations League
UEFA Nations League

 

প্যারিস, ২৪ মার্চ : রুদ্ধশ্বাস উত্তেজনার টাইব্রেকারে জিতে নেশন্স লিগের সেমি-ফাইনালে পৌঁছে গেল ফ্রান্স। ঘরের মাঠে রবিবার রাতে ৯০ মিনিটে ২-০ গোলে ম্যাচ জিতে লড়াইয়ে টিকে থাকে ফ্রান্স। প্রথমার্ধে কোনও গোল হয়নি। দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে আসে গোল। ডি বক্সের খুব কাছ থেকে চমৎকার ফ্রি কিকে গোল করে মাইকেল ওলিসে ফ্রান্সকে এগিয়ে দেন। ৭৯ মিনিটে স্কোরলাইন ২-০ করে ফ্রান্স। ওলিসের কাটব‍্যাক পেয়ে ঠাণ্ডা মাথায় গোল করেন দেম্বেলে।

ক্রোয়েশিয়াও প্রথম লেগে একই ব্যবধানে জেতায় দুই লেগ মিলিয়ে স্কোরলাইন দাঁড়ায় ২-২। এরপর অতিরিক্ত সময়েও কোনও দল গোল করতে পারেনি। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। বলা যেতে পারে ক্রোয়েশিয়া গোলরক্ষক দমিনিক লিভাকোভিচের কৃতিত্বে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে প্রথম ৫ শটে দুই দলই দুটি করে মিস করে। তবে পরে দুই শটের দুটিতেই ফ্রান্স গোল পেলেও ক্রোয়েশিয়ার একটি শট ঠেকিয়ে দেয় ফরাসি গোলকিপার। আর তাতেই এমবাপেরা নেশন্স লিগের সেমিফাইনালে পৌঁছে যায়। সেমিফাইনালে ফ্রান্সের প্রতিপক্ষ নেশন্স লিগের বর্তমান চ্যাম্পিয়ন স্পেন।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…